এই শহর জানে… জন্মদিনে ফিরে দেখা বিরাট কোহলির কলকাতা কানেকশন
ক্রিকেটের নন্দনকাননে একাধিক নজির গড়েছেন তিনি।
আরও পড়ুন:
ক্রিকেটের নন্দনকাননে ‘প্রাণের ঈশ্বর’ বিরাট কোহলিকে দেখে নিজেকে সামলে রাখতে পারেনি বর্ধমানের ঋতুপর্ণ পাখিরা। নিরাপত্তার তোয়াক্কা না করে সটান গ্যালারি থেকে মাঠে ঢুকে কোহলির পায়ে ঝাঁপিয়ে পড়ে সে। প্রণামও করে। এহেন কাজের জন্য পুলিশ হেফাজতেও যেতে হয়েছিল ঋতুপর্ণকে। অষ্টাদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচের এই ঘটনা বহুল চর্চিত।