বড়দিনে কী করলেন মেসি-রোনাল্ডো? দেখে নিন ছবিতে ছবিতে
বড়দিন কেমন উপভোগ করলেন তারকা ফুটবলাররা?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ২৩:১২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ২৩:১২
১৭
ইন্টার মায়ামি এখন মেসির নতুন ঠিকানা। বড়দিন আর নতুন বছর উদযাপনে ফ্লোরিডা থেকে রোজারিওতে ফিরে গিয়েছেন মেসি-আন্তোনেলা। ছুটি উপভোগ করছেন তাঁরা। তবে উপরোক্ত ছবিটা অবশ্য এবারের নয়। এই ছবি বছর তিনেক আগের। ফুটবলের 'সান্তা ক্লজ' মেসি এবারও তাঁর পরিবারের সঙ্গে একইভাবে বড়দিনের আনন্দে মেতে উঠেছেন। ঘরে ফিরে বড়দিন উদযাপনের আনন্দই যে অন্যরকমের।
২৭
মেসি ছুটি কাটাচ্ছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই অবকাশ নেই। মঙ্গলবার সৌদি প্রো লিগে আল নাসেরের ম্যাচ রয়েছে আল ইত্তিহাদের সঙ্গে। সেই ম্যাচের প্রস্তুতিতে মগ্ন রোনাল্ডো। তবে উপরের ছবিটা অবশ্য আগের। অতীতের মতো এবারের বড়দিনেও পরিবার অগ্রাধিকার পাচ্ছে রোনাল্ডোর কাছে।আগেরবার গুলোর মতো একইভাবে পরিবারের সদস্যদের সঙ্গে হেসে, আনন্দ করে রোনাল্ডো বড়দিন কাটাচ্ছেন।