বড়দিনে কী করলেন মেসি-রোনাল্ডো? দেখে নিন ছবিতে ছবিতে
বড়দিন কেমন উপভোগ করলেন তারকা ফুটবলাররা?
ইন্টার মায়ামি এখন মেসির নতুন ঠিকানা। বড়দিন আর নতুন বছর উদযাপনে ফ্লোরিডা থেকে রোজারিওতে ফিরে গিয়েছেন মেসি-আন্তোনেলা। ছুটি উপভোগ করছেন তাঁরা। তবে উপরোক্ত ছবিটা অবশ্য এবারের নয়। এই ছবি বছর তিনেক আগের। ফুটবলের 'সান্তা ক্লজ' মেসি এবারও তাঁর পরিবারের সঙ্গে একইভাবে বড়দিনের আনন্দে মেতে উঠেছেন। ঘরে ফিরে বড়দিন উদযাপনের আনন্দই যে অন্যরকমের।