দিল্লির ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে বিশেষ প্রার্থনায় যোগদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সকলকে শান্তি, করুণা এবং আনন্দময় বড়দিনের শুভেচ্ছা জানাই। যিশু খ্রিস্টের শিক্ষা আমাদের সমাজে সম্প্রীতিকে আরও শক্তিশালী করুক।’ ছবি: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডল
৪১০
বড়দিন উপলক্ষে দিল্লির ক্যাথিড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে চলছে বিশেষ প্রার্থনা। অংশগ্রহণ করেছেন বহু মানুষ। ছবি: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল।
৫১০
বড়দিনের আলোতে উজ্বল উত্তর আমেরিকার মেক্সিকো। সান্তাক্লজের পোশাকে এক দমকলকর্মী উপহার তুলে দিচ্ছেন শিশুদের হাতে। ভালোবাসা এবং সম্প্রীতির এই বার্তায় মুখরিত সমাজমাধ্যম। ছবি: রয়টার্স।
বড়দিনের আলোয় মুড়ল ইরান। সান্তার ছোঁয়ায় উৎসবের আমেজ তেহরানে। যদিও সেদেশে জাঁকজমক করে বড়দিন উদযাপন হয় না। ছবি: রয়টার্স।
৭১০
জঙ্গি হামলার আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে সিডনির বন্ডি সমুদ্র সৈকত। বড়দিনের আমেজে সেখানে খুশির হাওয়া। ছবি: সমাজমাধ্যম।
৮১০
যুদ্ধ বিধ্বস্ত লেবাননে সাধরণ মানুষের দিন কাটে আতঙ্কে, মৃত্যুভয়ে। কিন্তু বড়দিনের খুশির হাওয়ায় সেখানে এখন আনন্দের স্রোত। উদযাপনে মেতেছে শিশুরা। ছবি: এপি।
৯১০
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় প্রার্থনায় চতুর্দশ পোপ লিও। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসাবে কয়েকমাস আগে পোপ লিও চতুর্দশকে বেছে নিয়েছেন বিভিন্ন দেশের কার্ডিনালরা। ভ্যাটিকানের ক্যাথলিক চার্চের ইতিহাসে এই প্রথম কোনও মার্কিন নাগরিক পোপের পদে অধিষ্ঠিত হয়েছেন। ছবি: এপি।
১০১০
জর্মানির ফ্রাঙ্কফার্টে ধুমধাম করে চলছে বড়দিন উদযাপন। বুধবার উৎসবের আমেজে বুধবার শহরের রোমারবার্গ স্কোয়ারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ছবি: এপি।
‘বিয়ের ফুল ফুটলে…’, বিবাহ থেকে প্রেম, নয়া বছরে সঙ্গী খুঁজে পাবেন এই রাশির জাতক-জাতিকারা!
তালিকায় কোন কোন রাশি?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ১৭:০৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ১৭:০৮
১৮
কথায় বলে জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। অর্থাৎ এতে আমাদের হাত থাকে না। সব আগে থেকেই ধার্য। কিন্তু বিয়ের ফুল ফুটলে, বিয়ের বাজানা বাজতে কেউ আটকাতে পারে না। এই কথাও সত্যি।
২৮
কেউ হলফ লাগিয়ে বিয়ের কথা বলতে না পারলেও, জ্যোতিষশাস্ত্র বিবাহের আভাস দিতে পারে। ২০২৫ সাল শেষের পথে। নতুন আলো নিয়ে আসবে ২০২৬। জ্যোতিষশাস্ত্রের মতে, ২০২৬ সালে বেশ কয়েকটি রাশির বিয়ের যোগ রয়েছে বলে মনে করছেন তাবড় জ্যোতিষীরা।
তবে সমস্তটাই নির্ভর করে জাতক-জাতিকার কুন্ডলী ও হস্তরেখার উপর! তবু রাশি চক্রের সামগ্রিক গতির উপর নির্ভর করে মনে করা হচ্ছে, মিথুন, সিংহ, কন্যা, কুম্ভ ও কর্কট রাশির জাতক-জাতিকারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন, বলে মনে করা হচ্ছে।
৪৮
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের ২০২৬ সালে বিবাহযোগ তৈরি হয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। তাছাড়াও এই রাশির যে জাতক-জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁদের প্রেম আরও দৃঢ় হবে। প্রেমের জোয়ারে ভাসবেন এরা।
৫৮
সিংহ রাশি: এই রাশির যে সমস্ত জাতক-জাতিকারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের প্রেম পূর্ণতা পাবে বলে মনে করা হচ্ছে। অনেকে নতুন করে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন বলে অনুমান।
কন্যা রাশি: কন্যা রাশির যে সমস্ত জাতক-জাতিকারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন, তাঁদের কপালে শিঁকে ছিড়তে পারে। শুধু তাই নয়, প্রেমিকা বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে।
৭৮
কুম্ভ রাশি: ২০২৬ সালে এই রাশির জাতক-জাতিকারা বিয়ে করতে পারেন। সেই সম্ভাবনা বেশ উজ্জ্বল বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
৮৮
কর্কট রাশি: নতুন বছরে কর্কট রাশির জাতক-জাতিকাদের বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন প্রেম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগে থেকে যারা সম্পর্ক রয়েছেন, তাঁদের সম্পর্ক পূর্ণতা পেতে পারে।
বড়দিন কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে পার্ক স্ট্রিট! আলোকসজ্জায় এবার সেই পার্কস্ট্রিটকে হার মানতে চলেছে সৈকত শহর দিঘা। সন্ধ্যা নামতেই দিঘার জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা বাহারী আলোয় ঝলমল করে উঠেছে। আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরকেও। শুধু তাই নয়, রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে সৈকতপাড়কেও। এই প্রথম বড়দিনকে মাথায় রেখে সাজিয়ে তোলা হয়েছে সৈকত শহরকে।
২৭
ড়দিনের আগের সন্ধ্যায় দিঘায় ভিড় জমিয়েছেন লক্ষাধিক মানুষ। বুধবার সকাল থেকেই ভিড় জগন্নাথ মন্দিরেও। শুধু তাই নয়, সমুদ্র স্নানেও পর্যটকদের ভিড় ছিল নজরকাড়া। ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে দিঘাকে।
দিঘার বিনোদনে বাড়তি মাত্রা যোগ করছে লেজার-শো। অন্যতম বিনোদন পার্ক ‘ওয়ান্ডারল্যান্ড কাজল দিঘি’ লেকে শুরু হয়েছে অত্যাধুনিক লেজার-শো। দিঘার অমরাবতী পার্কের কাছেই রয়েছে কাজলদিঘি লেক। সবুজ গাছগাছালিতে ভরা এই সুসজ্জিত পার্কের মাঝখানে বড় আকারের লেক রয়েছে।
৪৭
শুধু তাই নয়, টয়ট্রেন এই পার্কের অন্যতম আইটেম। লেকের ধার দিয়ে কু-ঝিকঝিক শব্দে ছুটে চলা টয়ট্রেন ছোটদের কাছে বিশেষ আকর্ষণীয়ও বটে। যা লেকের চারদিক প্রদক্ষিণ করে। পর্যটকরা জলাশয়ে প্যাডেল বোটে জলবিহারে সওয়ার হন। সঙ্গে শিশুদের জন্য হরেকরকম রাইড রয়েছে পার্কে। রয়েছে পাখিদের সঙ্গে আলাপ করার সুযোগও। কোলাহল থেকে কিছুটা দূরে নিরিবিলি পরিবেশে রয়েছে এই পার্ক। সব বয়সের মানুষের কাছে প্রিয় ডেস্টিনেশন ওয়ান্ডারল্যান্ড কাজল দিঘি।
৫৭
এর মধ্যে নতুন সংযোজন নিঃসন্দেহে লেজার-শো। এই লেজার-শো চালু হওয়ায় পার্কটির গুরুত্ব এবং আকর্ষণ বেড়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই শো দেখা যাবে। মাথাপিছু প্রবেশমূল্য ধার্য করা হয়েছে মাত্র ২০টাকা। ডিএসডিএ’র তত্ত্বাবধানে বর্তমানে একটি বেসরকারি সংস্থা পার্কটি পরিচালনা করে।
অন্যদিকে একদিকে নিরাপত্তা এবং যানজট এড়াতে বুধবার সন্ধ্যা থেকেই দিঘায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশকর্মীকে। কয়েকদফায় হয়েছে বৈঠকও।
৭৭
কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, “দিঘায় যানজট মুক্ত রাখতে ২৪ ও ২৫ ডিসেম্বর ও ৩০ ও ৩১শে ডিসেম্বর দিনগুলিতে দিঘার প্রবেশদ্বার থেকে কোনো ভাবে টোটো প্রবেশ করতে পারবে না। পর্যটকদের এবং রুটের সমস্ত বাস বাইপাস হয়ে যাতায়াত করবে। দিঘায় মোট সাতটি পার্কিং পয়েন্ট করা হচ্ছে সেখানেই পর্যটকেরা তাদের গাড়ি রাখবে। সেইসঙ্গে ঐ দিন গুলিতে যাতে কোন রকম অশান্তি সৃষ্টি না হয় সেদিকে আমাদের...