ডাউকির ‘আয়না’য় মুখ দেখা যাচ্ছে না আর! দূষণের কবলে এশিয়ার সবচেয়ে স্বচ্ছ নদী
দেখে নিন মেঘালয়ের এই নদীর মন ভোলানো ছবি।
রাজনীতিই হোক কিংবা উন্নয়নের আলো, চিরকাল ব্রাত্য থেকে গিয়েছে এদেশের 'সাত বোনের রাজ্য'। অথচ উত্তর-পূর্বাঞ্চলের এই সাত রাজ্যের রমণীয়-কমনীয় রূপ দেখে ক্ষণিকের জন্য নিজেকে হারিয়ে ফেলেননি, এমন প্রকৃতিপ্রেমী মানুষ বোধহয় খুব কম। বলা হচ্ছে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য মেঘালয়ের কথা। এশিয়ার স্বচ্ছতম গ্রাম, স্বচ্ছতম নদীর তকমা যার হাতের মুঠোয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সেই মনোমোহিনী রূপ। দূষণের কবলে পড়ে আয়নাসম নদীর জল এখন ঘোলাটে।