দেশের জার্সি গায়ে এই পাঁচটি কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ধোনি
২০১৫ সালে বাংলাদেশ সফরের কথা মনে আছে?
সাল ২০১২। অস্ট্রেলিয়ার গাব্বায় ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। রায়নার ডেলিভারিতে মাইকেল হাসিকে স্টাম্প আউট করেন ধোনি। থার্ড আম্পায়ার আউট দেখালেও ফিল্ড আম্পায়ার বিলি বাউডেন ফের ডেকে নেন হাসিকে। যা একেবারেই পছন্দ হয়নি ধোনির। ফিল্ড আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ান তিনি। সেই ম্যাচে ১১০ রানে জেতে হোম ফেভারিটরাই।
আরও পড়ুন:
২০১৫ সালে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডের ম্যাচের ঘটনা। সিঙ্গল নিতে গিয়ে বাংলাদেশি পেসার মুশতাফিজুর রহমানকে ধাক্কা মারে ধোনি। পরে সাফাই দিয়ে মাহি বলেন, ধাক্কা যাতে না লাগে, তার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। এর জেরে ৭৫ শতাংশ ম্যাচ ফি কাটা যায় ধোনির। ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয় রহমানের।