মেসির দ্বিগুণ রোজগার রোনাল্ডোর, সর্বোচ্চ আয়ের তালিকায় আর কোন ক্রীড়াবিদ?
পর্তুগিজ কিংবদন্তি শীর্ষ দশ ক্রীড়াবিদদের তালিকায় সবার উপরে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। ফুটবলের ইতিহাসে সেরা কে, তা নিয়ে বিভক্ত হয়ে যায় বিশ্ব। কেউ এগিয়ে রাখেন রোনাল্ডোকে, কেউ মেসিকে। কিন্তু আয়ের দিক থেকে সব সময় মেসিকে টেক্কা দেন রোনাল্ডো। এমন তথ্য আবারও উঠে এসেছে ইংল্যান্ডের ওয়েবসাইট বেস্টবেটিংঅফার্সে। সেখানে দেখা গিয়েছে, মেসির থেকে রোনাল্ডোর আয় দ্বিগুণ। রোনাল্ডোই শীর্ষ দশ ক্রীড়াবিদদের তালিকায় সবার উপরে। আর মেসি আছে তৃতীয় স্থানে।