পাহাড়ে ছুটছে ল্যাম্বোরগিনি, পোর্শে, সুপারকার র্যালি দেখতে সিকিমে ভিড়, দেখুন ছবি…
চারদিন ধরে চলবে এই র্যালি।
আরও পড়ুন:
সুপারকার র্যালি ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। মুম্বই-ভিত্তিক সুপারকার রুটের নেতৃত্বে, ১৭টি গাড়ির কনভয় বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছে যায়। শুক্রবার সকালে সিকিমের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িগুলোর মধ্যে রয়েছে ল্যাম্বোরগিনি এবং পোর্শের মতো উচ্চমানের মডেল। গাড়িগুলি সিকিমের গুরুত্বপূর্ণ উঁচু পর্যটন কেন্দ্রগুলি ভ্রমণ করবে। রাজ্যের আলপাইন রাস্তাগুলি দিয়ে অভিযান চালিয়ে যাবে।
আয়োজকরা জানান, র্যালির লক্ষ্য ঐতিহাসিক বাণিজ্য রুটকে পুনরুজ্জীবিত করা, সিকিমে অভিজাত কার র্যালির মনোরম এবং প্রিমিয়াম গন্তব্যস্থলগুলি চিহ্নিত করা। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্প্রসারণ ঘটানো। সিকিমের মুখ্যমন্ত্রীর অতিরিক্ত রাজনৈতিক সচিব শেরিং ওয়াংচুক লেপচা জানান, আগামীকাল র্যালিটি। এই র্যালি আগামী দিনে তরুণদের জন্য অনুপ্রেরণামূলক উদ্যোগ।