পাহাড়ে ছুটছে ল্যাম্বোরগিনি, পোর্শে, সুপারকার র্যালি দেখতে সিকিমে ভিড়, দেখুন ছবি…
চারদিন ধরে চলবে এই র্যালি।
রংপোর অটল সেতুতে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন সিকিমের অতিরিক্ত মুখ্য সচিব সিএস রাও। প্রতিরক্ষা মন্ত্রকের ‘ভারত রণভূমি দর্শন’ প্রকল্পের অংশ হিসেবে সিকিমের জুলুক পর্যন্ত ওই র্যালি চলবে যুদ্ধক্ষেত্র এবং সীমান্ত পর্যটন প্রচারের উদ্দেশ্যে। র্যালিতে অংশগ্রহণ করেছে ১৭টি উচ্চ-ক্ষমতাসম্পন্ন দেশ-বিদেশের গাড়ি।
আরও পড়ুন:
আয়োজকরা জানান, র্যালির লক্ষ্য ঐতিহাসিক বাণিজ্য রুটকে পুনরুজ্জীবিত করা, সিকিমে অভিজাত কার র্যালির মনোরম এবং প্রিমিয়াম গন্তব্যস্থলগুলি চিহ্নিত করা। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্প্রসারণ ঘটানো। সিকিমের মুখ্যমন্ত্রীর অতিরিক্ত রাজনৈতিক সচিব শেরিং ওয়াংচুক লেপচা জানান, আগামীকাল র্যালিটি। এই র্যালি আগামী দিনে তরুণদের জন্য অনুপ্রেরণামূলক উদ্যোগ।