এবার দুর্গার ঘোড়ায় আগমন, পুজোয় অতিবৃষ্টি বা প্যাচপ্যাচে গরমের আশঙ্কায় পুরোহিতকুল
পুরোহিতরা বলছেন, দেবী দুর্গার আগমন গমন খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না।
দুর্গা আসছেন ঘোড়ায়। যাচ্ছেনও তাই। শেষ যেমনটা হয়েছিল ২০১৯-এ। তারপর গত চার বছরে এমনটা হয়নি। ২০২১-এ মা দুর্গা ঘোটকে এলেও ফিরেছিলেন দোলায়। কিন্তু এবার আবার আগমন গমন দুই-ই ঘোটকে। পাঁজিপুথি ঘেটে শাস্ত্রজ্ঞদের কপালে ভাঁজ। এর ফল যে ছত্রভঙ্গ! কী বিশুদ্ধ পঞ্জিকা, কী গুপ্ত প্রেস, দুই পাঁজিতেই এর অর্থ এক। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
পুরোহিতরা বলছেন, দেবী দুর্গার আগমন গমন খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না। কিন্তু বিধি বাম। শাস্ত্র বিশারদদের যুক্তি, সপ্তমী আর দশমী, শনি মঙ্গলবারে পড়লে কিছু করার নেই। দেবীর আগমন গমন সেক্ষেত্রে ঘোটকেই হবে। এবারও যেমন সপ্তমী পড়েছে ২১ অক্টোবর শনিবার। দশমী পড়েছে ২৪ অক্টোবর মঙ্গলবার। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ছত্রভঙ্গের প্রভাব দেখা যাবে রাজনীতির আয়নাতেও। পুজোর চারদিনও শাসক বিরোধীর দাড়ি টানাটানি লেগেই থাকবে বলে মনে করছেন শাস্ত্রজ্ঞরা। পুরোহিত শমিত শাস্ত্রী জানিয়েছেন, কোনও নিয়ম আচার মেনে এই ছত্রভঙ্গ ফল থেকে রক্ষা মেলে না। এ অনেকটা ঝড়ের মতো। আসবেই। শুধু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
২১ অক্টোবর সপ্তমী। তবে সপ্তমীর তিথি লাগছে তার আগের দিনই। ষষ্ঠীর দিন, অর্থাৎ ২০ অক্টোবর রাত ন’টা আটে লেগে যাচ্ছে সপ্তমী। ২১ অক্টোবর রাত সাতটা একুশ পর্যন্ত থাকবে সপ্তমী তিথি। দশমী তিথিও ছেড়ে যাচ্ছে বিজয়া দশমীর দিনই। মঙ্গলবার ৬ কার্তিক দুপুর বারোটা বিয়াল্লিশে ছেড়ে যাবে দশমী তিথি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।