সুরুচি সংঘ-সহ একাধিক পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর! চতুর্থীর সন্ধ্যা কাটালেন নবনীড়ে
উৎসবের শুভেচ্ছাবার্তার পাশাপাশি শান্তি এবং সম্প্রীতির কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
উৎসবের শুভেচ্ছাবার্তার পাশাপাশি শান্তি এবং সম্প্রীতির কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। ফের একবার বাংলা ভাষার অস্মিতার কথাও তুলে ধরেন তিনি। প্রথমে ভারচুয়াল মাধ্যমে জেলার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর আলিপুর বডিগার্ড লাইনস আবাসিকের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। পুজো প্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন:
মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সুরুচি সংঘের পুজো উদ্বোধনে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো বলেই বিখ্যাত এই পুজো। এবার সুরুচি সংঘের থিম 'আহূতি'। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ করেই তৈরি পুজো মণ্ডপ। শুধু তাই নয়, এবারও আলিপুর সুরুচি সংঘের থিম সং লেখা এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধনের পাশাপাশি চামর হাতে মায়ের আরতি করতেও দেখা যায় তাঁকে।