সুরুচি সংঘ-সহ একাধিক পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর! চতুর্থীর সন্ধ্যা কাটালেন নবনীড়ে
উৎসবের শুভেচ্ছাবার্তার পাশাপাশি শান্তি এবং সম্প্রীতির কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
উৎসবের শুভেচ্ছাবার্তার পাশাপাশি শান্তি এবং সম্প্রীতির কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। ফের একবার বাংলা ভাষার অস্মিতার কথাও তুলে ধরেন তিনি। প্রথমে ভারচুয়াল মাধ্যমে জেলার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর আলিপুর বডিগার্ড লাইনস আবাসিকের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। পুজো প্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন:
পুজোর উদ্বোধনের পরেই লাল চক হাতে মণ্ডপে 'বন্দেমাতরম' লিখে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদানের কথাও তুলে ধরেন। বলেন, ''বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হত না। হত না নবজাগরণ।'' এমনকী নারী শিক্ষা, সতীদাহ প্রথা বন্ধ, বাল্যবিবাহ রোধে বাংলার মনীষীদের অবদান কতটাও তাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী।