বৃষ্টি মাথায় নিয়েই জমজমাট রেড রোডের পুজো কার্নিভাল! গানের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রীও
পুজো কার্নিভালে অংশ নিয়েছিল অন্তত শতাধিক পুজো।
তিথি অনুযায়ী দশমী পেরিয়েছে তিন দিন আগেই! কিন্তু এ যেন, 'শেষ হয়ে হইল না শেষ'। রয়ে গিয়েছে উৎসবের রেশ। শেষ বেলায় পুজো কার্নিভালে মাতল তিলোত্তমা। বৃষ্টি মাথায় নিয়েই চলল রঙিন শোভাযাত্রা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, অন্যদিকে বিনোদন দুনিয়ার কলাকুশলীদের উপস্থিতি। কখনও পুজোর কার্নিভালে গানের তালে সবার সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী আবার কখনও উপভোগ করলেন শোভাযাত্রা।