হার্দিকের সঙ্গে সত্যি প্রেম করছেন এষা? মুখ খুললেন অভিনেত্রী
দীর্ঘদিন ধরে শোনা গিয়েছে দু’জনের প্রেমের গুঞ্জন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ২৫, ২০২৫, ১২:৫২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ২৫, ২০২৫, ১২:৫২
১৯
বি-টাউনে প্রেম প্রেম গন্ধ। দীর্ঘদিনের গুঞ্জন নাকি প্রেমের জোয়ারে ভাসছেন হার্দিক ও এষা। তা নিয়ে ফিসফিসানির শেষ নেই। যদিও গুঞ্জন নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউ।
অভিনেত্রী বলেন, "আমরা মাসদুয়েক কথা বলেছি নিয়মিত। কিন্তু সেটা ঠিক ডেটিং নয়। প্রেম হতেও পারে, আবার না - এরকম একটা অবস্থায় ছিলাম। তবে ডেটিংয়ের পর্যায়ে পৌঁছনোর আগেই সব শেষ।"
৪৯
তাহলে কি একবারও একান্তে সাক্ষাৎ হয়নি দু'জনের? এষার দাবি, "দু'মাসে হয়তো দু-একবার সাক্ষাৎ হয়েছে। তারপর আর বিশেষ এগোয়নি।"
Advertisement
৫৯
প্রশ্ন উঠছে, কথাবার্তা, দেখা সাক্ষাতের পরেও ঠিক কী কারণে একে অপরের সঙ্গে দূরত্ব বাড়ল। অভিনেত্রীর দাবি, "এখানে কোনও নাটক কিংবা তিক্ততা নেই। আমাদের মতের বিরোধ রয়েছে কিছুটা। সময়ও হয়তো সঙ্গ দেয়নি।"
যদিও হার্দিক পরে জানান, তিনি প্রথমদিকে বুঝতেই পারেননি তাঁকে ঠিক কী বলা হচ্ছে। তাঁর কথায়, ‘‘আমি সত্যিই জানতাম না ‘মিসোজিনিস্ট’ (Misogynistic) শব্দটার অর্থ কী। প্রথম প্রথম ভেবেছিলাম আমাকে নিয়ে মজা করতে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু পরে আমার এক বন্ধু আমাকে শেখায়, এই শব্দের অর্থ যে ব্যক্তি নারীকে সম্মান করে না।’’
৮৯
এষা অবশ্য দাবি করেন, "না, সেসব আমাদের সম্পর্কে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ, সেই সময় আমরা দু'জন আর কথা বলতাম না। কথা তার আগে থেকেই বন্ধ ছিল।"
৯৯
সম্প্রতি ববি দেওলের 'আশ্রম ৩' সিরিজে দেখা গিয়েছে এষাকে। 'ডিসিপি লক্ষ্মীরথী ইন ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড'- এ দেখা গিয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, 'হেরা ফেরি ৩' ছবিতে কাজ করছেন এষা। যদিও এখনও ছবি নির্মাতারা বিষয়টি নিশ্চিত করেননি।
আলিপুরদুয়ারে মরশুমের রেকর্ড বৃষ্টি, ভিজছে উত্তরবঙ্গও, তবে কলকাতার আকাশে শরতের মেঘ
চলতি মরশুমে অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে দেশ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ২৪, ২০২৫, ২১:২৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ২৪, ২০২৫, ২১:২৭
১৮
চলতি মরশুমে অনেক আগেই বর্ষা প্রবেশ করেছে দেশ। রাজ্যেও ছড়িয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। রয়েছে অক্ষরেখা। তৈরি হচ্ছে নিম্নচাপ। তার জেরে ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে।
২৮
এই মরশুমে এখনও পর্যন্ত রেকর্ড বৃষ্টি হল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ২২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে বিভিন্ন নদীতে জল বেড়েছে।
লাগাতার বৃষ্টির জেরে জল জমেছে আলিপুরদুয়ার শহরের নিঁচু এলাকাগুলিতে। যার জেরে প্রবল সমস্যায় সাধারণ মানুষ। লাগাতার বৃষ্টি হলে আরও দুর্ভোগ বাড়বে মত সাধারণের।
৪৮
আলিপুরদুয়ারের বিজি রোড এলাকা জলমগ্ন। রাস্তাতে হাঁটুর উপর জল। স্থানীয়রা জানাচ্ছেন রাত ১২ টায় এলাকায় জল ঢোকে। এখনো গোটা এলাকা জলমগ্ন সমস্যায় সাধারন মানুষ।
৫৮
প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ার জংশনে অফিসার্স কলোনিতে শতবর্ষ পুরনো গাছ ভেঙে পড়ে। তাতে বিপত্তি আরও বাড়ে। অল্পের জন্য এক ব্যক্তি প্রাণে বেঁচেছেন বলে দাবি স্থানীয়দের। মঙ্গলবার জলপাইগুড়িতেও বৃষ্টি হয়েছে। বুধে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারে ও দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে দক্ষিণবঙ্গের ঘাটালে বন্যা। ডিভিসির জল ছাড়ায় এই অনেক এলাকা ভেসে যায়। লাগাতার বৃষ্টি তো লেগেই আছেই।
৭৮
ঘাটাল, চন্দ্রকোনা ১ ও চন্দ্রকোনা ২ ব্লকের অনেক এলাকা জলের তলায়। খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। পরিস্থিতি ধীর গতিতে স্বাভাবিক হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া।
৮৮
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি হলেও কলকাতার আকাশে শরতের মেঘ। আজ, মঙ্গলবার রোদ ঝলমলে আকাশ দেখেছে কলকাতাবাসী।
৩৮ বছরে পা দিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে এখনও রং ছড়াচ্ছেন। তবে জানেন কি, ম্যাঞ্চেস্টার সিটির হয়েও খেলতে পারতেন আর্জেন্তিনীয় কিংবদন্তি। কিন্তু কেন হল না সেটা? বিশ্বজয়ীর জন্মদিনে জেনে নিন সেই গল্প।
২৮
সময়টা ২০২০। কোভিড মহামারির পর বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা খারাপ। মেসির ক্লাব ছাড়ার জল্পনা তুঙ্গে। কোথায় যেতে পারেন তিনি? অনেকের মতে, প্রাক্তন গুরু পেপ গুয়ার্দিওয়ালার অধীনে ম্যান সিটিতে খেলতে পারেন তিনি।
সেটা হতেও পারত। এমনকী মেসির শিবির থেকে পেপের সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। তাহলে হল না কেন? ইংল্যান্ডের আরেক ক্লাব বার্নলের তৎকালীন ম্যানেজার শন ডাইচ সেই গল্পটা বলেছেন।
৪৮
তিনি জানান, মেসির ইত্তিহাদের ক্লাবে আসার বিষয়ে পেপের সঙ্গে কথা বলেন। উত্তরে স্প্যানিশ কোচ বলেন, "নিশ্চিন্ত থাকো, মেসি এখানে আসবে না।"
৫৮
কিন্তু কেন? পেপ নিজেই বারণ করেছিলেন মেসিকে! তিনি বলেছিলেন, "এখানে খুব বৃষ্টি হয়। সারাদিন বৃষ্টি হয়। বৃষ্টি হতেই থাকে। বৃষ্টি থামার পরও বৃষ্টি হয়।" পেপের কথা শুনে হেসে গড়িয়ে পড়েন শন ও সেই সময়ের নিউকাসলের কোচ স্টিভ ব্রুস।
পেপ মেসিকে আরও বলেছিলেন, "সোমবার রাতে কখনও শনের দলের সঙ্গে খেলা পড়ুক। তখন দেখবে ওরা কীরকম আক্রমণাত্মক খেলে।" পেপের কথায় একদিক থেকে কোনও ভুল নেই। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে এমনিতেও প্রবাদই আছে, 'স্টোক সিটির বৃষ্টিভেজা রাতে কি ভালো খেলতে পারবে?'
সে যাই হোক, ম্যাঞ্চেস্টার সিটিতে আর আসা হয়নি মেসির। ২০২২-এ চলে আসেন পিএসজি-তে। গত বছর যোগ দেন ইন্টার মায়ামিতে। ঘটনাচক্রে ক্লাব বিশ্বকাপে মেসিদের পরের ম্যাচ পিএসজি-র সঙ্গেই।