‘তোমার নীরব আত্মত্যাগ…’, পিতৃদিবসে বাবাকে খোলা চিঠি ‘তারকা’ সন্তানদের
বাবার দিনে বাবাকে আদুরে ছবিতে ভালোবাসা টলি ও বলি সেলেবদের।
পিতৃদিবসে বাবাকে মনের কথা জানিয়ে খোলা চিঠি লিখেছেন টলিউড ও বলিউডের তারকা সন্তানেরা। ইন্ডাস্ট্রির 'জ্যেষ্ঠপুত্র' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি ছবির কোলাজ শেয়ার করেছেন। তার একটিতে দেখা যাচ্ছে ছোটবেলার বুম্বাকে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরেকটি ছবিতে তাঁকে যাচ্ছে ছেলে তৃষাণজিতের সঙ্গে। ক্যাপশনে লিখেছেন, 'উপদেশ শোনা থেকে উপদেশ দেওয়ার জার্নি। বাবা শব্দটা নিজেই আসলে একটা জার্নি। হ্যাপি ফাদার্স ডে'।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বাবার জন্য ভালোবাসা উজাড় করে একটি বিশেষ পোস্ট করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তাঁর একটি পোস্টে দেখা যাচ্ছে তাঁদের চার ভাই-বোনকে। আর একটি ছবিতে দেখা যাচ্ছে খুদে জাহ্নবী বসে রয়েছেন বাবার কোলের উপর। পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'তুমি আমার জীবনের সেই সেরা মানুষটা যার একটা বিশাল বড় হৃদয় রয়েছে। যে কিনা শুধু সকলের জন্য করে যায় কিন্তু তার বদলে কিছু প্রাপ্তির আশা করে না।...