কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে নতুন অবতারে যিশু-পাওলি, প্রকাশ্যে ‘পালানে’র ফার্স্টলুক
মৃণাল সেনের ‘খারিজ’ ছবিকে পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ছবি ‘খারিজ’। সেই ছবি দেখেই যেন সিনেমা তৈরির অনুপ্রেরণা পেয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেই অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই এবার ‘খারিজ’ সিনেমাকে নতুন যুগের রূপ দিতে চলেছেন তিনি। মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে উৎসর্গ করে একটি ছবি তৈরি করছেন। নাম ‘পালান’।