প্রেম-চাকরি-কাজকর্ম নিয়ে অতিরিক্ত ভাবা অভ্যেস? এই নিয়মগুলি মেনে চললেই মুক্তি!
এই কাজগুলো করলে সুফল পাবেন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৫, ১৯:৫৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৫, ১৯:৫৩
১১০
প্রয়োজন ছাড়াই কি চিন্তাভাবনা করেন? অকারণে মাথায় বাড়তে পারে চাপ। অতিরিক্ত চিন্তা আপনার মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বেশি চিন্তা-ভাবনা অনেক সময় শরীরের ভারসাম্যহীনতারও কারণ হয়ে দেখা দিতে পারে। মাথায় অহেতুক চিন্তা জমা করবেন না।
২১০
অতিরিক্ত চিন্তা আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। উদ্বেগ, বিষণ্ণতা, এমনকী অন্যান্য মানসিক রোগও দেখা দিতে পারে। তাই এলোমেলো চিন্তার হাত থেকে রেহাই পেতে কিছু সুঅভ্যাস রপ্ত করতে হবে। এই নিয়মগুলি মেনে চললে দূর হবে চিন্তা।
প্রতিদিন ভোরবেলা আধ ঘণ্টা প্রাণায়াম অভ্যাস করুন। প্রাণায়াম শব্দটিকে ভাঙলে দাঁড়ায় 'প্রাণ' বা শ্বাস-প্রশ্বাস ও 'আয়াম' অর্থাৎ প্রসারিত করা বা নিয়ন্ত্রণ। শ্বাস-প্রশ্বাসকে স্বাভাবিক ছন্দে নিয়ন্ত্রণ করতে পারলে মানসিক উদ্বেগ কমবে। অতিরিক্ত চিন্তায় শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক গতি এলোমেলো হয়ে থাকলে তা ধীরে ধীরে আবারও স্বাভাবিক হবে।
৪১০
নিয়মিত যোগব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। এর ফলে মস্তিষ্কে এন্ডোরফিন নিঃসরণ ঘটে যা আমাদের মেজাজকে ভালো রাখে। মনে কোনও দুশ্চিন্তা জড়ো হতে দেয় না।
Advertisement
৫১০
নিজের মনের এলোমেলো চিন্তাগুলো কোথাও লিখে রাখুন। অতিরিক্ত চিন্তার ফলে যে তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয় তা লিখে প্রকাশ করলে কিছুটা হলেও কমে।
অতিরিক্ত চিন্তা এড়াতে শবাসন কিংবা অনুলোম-বিলোম অভ্যাস করতে পারেন। শবাসনে দেহ শিথিল হয়ে মন ভাবনাশূন্য হয়ে আসে। অনুলোম-বিলোম অভ্যাসে শ্বাস সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে চলে আসে। এর ফলে মানসিক চাপ, উদ্বেগ, রক্তচাপ প্রভৃতি নিয়ন্ত্রণে থাকে।
Advertisement
৭১০
নিজের মনকে সবসময় হাসিখুশি রাখুন। মনের মধ্যে কোনও উদ্বেগ বা ভীতি তৈরি হতে দেবেন না। মনকে দুশ্চিন্তামুক্ত রাখতে তা খুবই দরকার।
৮১০
অতীত বা ভভিষ্যতের ভাবনায় মগ্ন না থেকে নিজের বর্তমানকে গুরুত্ব দিন। বর্তমান মুহূর্তকে যেভাবে আপনি ব্যবহার করবেন, ভবিষ্যৎ সেভাবেই আপনার কাছে ধরা দেবে। কাজেই বাজে চিন্তা ফেলে দিয়ে আপনার বর্তমান নিয়ে ব্যস্ত থাকুন।
৯১০
নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। তাহলে আর অতিরিক্ত চিন্তা আপনাকে ধাওয়া করে বেড়াবে না। নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখুন। ছবি আঁকা, গান গাওয়া, ডান্স করা যা ভালো লাগে সময় পেলে সেই কাজগুলো করুন।
১০১০
বন্ধুদের সঙ্গে সময় কাটান। পরিবারে সকলের সঙ্গে মন খুলে কথা বলুন। নিজেকে একা করে ভাবনার অবকাশ তৈরি করে দেবেন না। সকলের সঙ্গে মিশে কথা বলুন। যেকোনও সমস্যায় প্রয়োজনে থেরাপিস্টের সাহায্য নিন।
পূর্বভারতে এই প্রথমবার খোসলা ইলেকট্রনিক্স ভিভোর ফ্ল্যাগশিপ মডেল X200 FE এবং X Fold 5 লঞ্চ করল। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণে ছিলেন টলি ক্যুইন কোয়েল মল্লিক। ভিভো ইন্ডিয়ার সহযোগিতায় খোসলা ইলেকট্রনিক্স তার গ্রাহকদের জন্য প্রথম দিনেই নতুন মডেল সংগ্রহের সুযোগ করে দিল।
২৬
ইভেন্টটিতে ভিভোর গ্রাহকদের জন্য ছিল খোসলার আউটলেটে দারুণ সব সুযোগ। অভিনেত্রী কোয়েল মল্লিকের হাত থেকে প্রথম ২০জন ক্রেতা ভিভোর এই নতুন স্মার্টফোন হাতে পাওয়ার সুযোগ পেলেন।
ভারতে লঞ্চ হওয়া ভিভোর এই দুটি ফ্ল্যাগশিপ মডেল পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য সরাসরি সুযোগ করে দিচ্ছে খোসলা ইলেকট্রনিক্স। ভিভো ইন্ডিয়ার জন্য পশ্চিমবঙ্গে রিটেল ব্র্যান্ড হিসেবে শুধুমাত্র গ্রাহকের কথা ভেবে খোসলার এই মোবাইল লঞ্চ ইভেন্ট সকলের নজর কেড়েছে।
৪৬
এই অনুষ্ঠানে ভিভো ইন্ডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস ডিজিএম (পশ্চিমবঙ্গ ও আন্দামান) ভাস্কর সেনগুপ্ত।
৫৬
খোসলা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মনোজ খোসলা ও মণীশ খোসলা। এছাড়াও ছিলেন খোসলার নেক্সট জেনারেশনের খুশবু ও বংশিকা। তাঁদের সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠান আলাদা মাত্রা পায়।
শুধুমাত্র গ্রাহকদের কথা ভেবে এই ধরনের মোবাইল লঞ্চ অনুষ্ঠান পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গের রিটেলিংয়ে এই প্রথম। খোসলা ইলেকট্রনিক্সের মতো খুচরো বিক্রেতার এহেন উদ্যোগ গ্রাহকদেরকে উৎসাহ জোগাবে বলে মনে করা হচ্ছে।
বাণিজ্য চুক্তির পাশাপাশি ক্রীড়া কূটনীতিও, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেট-ফুটবলে মজে মোদি
স্টার্মারের সঙ্গে চায়ে পে চর্চাতেও মেতে ওঠেন নমো।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৫, ১১:৩৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৫, ১১:৩৬
১৭
মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে ব্রিটেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে ক্রীড়া কূটনীতিতে মেতে উঠলেন তিনি। ক্রিকেট থেকে ফুটবল-সব নিয়েই ব্যস্ত থাকলেন দুই প্রধানমন্ত্রী।
২৭
ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটীয় সম্পর্ক অত্যন্ত দৃঢ়। বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতের তিনটি দল। সিনিয়র পুরুষ এবং মহিলাদের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ পুরুষ দলও বর্তমানে ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে।
তাই ইংল্যান্ড সফরে গিয়ে ক্রিকেটেও কিছুটা সময় দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাকিংহ্যামশায়ারের স্ট্রিট ক্রিকেট হাবের খুদে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন মোদি-স্টার্মার।
৪৭
সেই সাক্ষাতের বেশ কয়েকটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে দেখা যায়, ১ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে মোদির হাতে। এছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছে।
৫৭
খুদে ক্রিকেটাররা দুই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তাদের হাতে বিশেষ উপহারও তুলে দেন মোদি। গতবছর টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রত্যেক সদস্যের সই করা ব্যাট দেওয়া হয় খুদে ক্রিকেটারদের।
কেবল ক্রিকেট নয়, ফুটবল নিয়েও ভারত-ব্রিটেনের যথেষ্ট উন্মাদনা রয়েছে। ব্রিটেন সফরে গিয়ে ইপিএলের ট্রফিও দেখেছেন মোদি। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ইংল্যান্ডের বহু ফুটবল ক্লাবের অগণিত ভক্ত রয়েছে ভারতে।
৭৭
মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর স্টার্মারের সঙ্গে চায়ে পে চর্চাতেও মেতে ওঠেন নমো। চায়ের পাতার মতো ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কও ফুটে উঠছে, এমনটাই মত প্রধানমন্ত্রীর।