‘শোলে’ থেকে ‘সীতা আউর গীতা’, একনজরে ধর্মেন্দ্রর জীবনের ১০টি কালজয়ী ছবি
কোন কোন ছবি রয়েছে এই তালিকায় দেখে নিন।
কমেডি থেকে রোম্যান্স এমনকী অ্যাকশন, সমস্ত উপজীব্যই ভরপুর থাকে বরাবর তাঁর অভিনীত ছবিতে। তিনিই বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র। 'শোলে' ছবিতে তাঁর চরিত্র 'বীরু' আজও দাগ কাটে দর্শকের মনে। বলিউডের কাল্ট ক্লাসিক এই ছবিতে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর অভিনয় আজো গেঁথে রয়েছে সকলের মনে। সঙ্গে 'জয়' অর্থাৎ অমিতাভের সঙ্গে তাঁর বন্ধুত্বের রসায়ন এক আলাদা সংজ্ঞা তৈরি করেছিল।