বর্ডার গাভাসকর ট্রফিই ‘বধ্যভূমি’, সৌরভ থেকে কোহলি, অজিদের বিরুদ্ধে টেস্টের পর অবসরে যাঁরা
তালিকায় আর কারা?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মে ১২, ২০২৫, ১৪:৩০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মে ১২, ২০২৫, ১৪:৩০
১৮
টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। বর্ডার গাভাসকর ট্রফিই তাঁর কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ। অজিভূমে করেছিলেন মাত্র ১৯০ রান। পারথে একটি সেঞ্চুরি ছাড়া বলার মতো পারফরম্যান্স নয়। তবে কোহলি ছাড়াও আরও অনেক ভারতীয় ক্রিকেট তারকাই বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার পর লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন।
২৮
দিন কয়েক আগে টেস্টকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মাও। অজি সফরের প্রথম টেস্ট খেলেননি। শেষ টেস্টে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। বাকি তিন টেস্টে রান মাত্র ৩১। সর্বোচ্চ ১০।
২০২৪-র বর্ডার গাভাসকর ট্রফির মাঝপথেই টেস্টকে বিদায় জানিয়েছিলেন অশ্বিন। অ্যাডিলেডে একটি টেস্টই খেলেছিলেন। পেয়েছিলেন মাত্র একটি উইকেট।
৪৮
মহেন্দ্র সিং ধোনিও ২০১৪-র বর্ডার গাভাসকর ট্রফির পরই টেস্ট অবসর জানিয়েছিলেন। ৩ ম্যাচে করেছিলেন মাত্র ১০২ রান। গড় ছিল ২০.৪০। তখন টিম ইন্ডিয়ার অধিনায়কও ছিলেন তিনি।
Advertisement
৫৮
সেরা ফর্মে থাকাকালীন টেস্টকে বিদায় জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেটাও বর্ডার গাভাসকর ট্রফির পরই। ২০০৮ সালে ভারতের মাটিতে সিরিজে তিনি ৪ টেস্টে করেছিলেন ৩২৪ রান। গড় ৫৪।
তোমার জন্যই সব কিছু… মাতৃদিবস উদযাপন শচীন-কোহলির, আবেগঘন বার্তা মোহনবাগানেরও
'মাতৃদিবসে ভারতমাতাকে কুর্নিশ জানাই', বার্তা মানু ভাকেরের।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মে ১১, ২০২৫, ১৮:০৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মে ১১, ২০২৫, ১৮:০৩
১৮
মাতৃদিবস উদযাপন ক্রীড়াতারকাদের। কিংবদন্তি ক্রিকেটার শচীন তেণ্ডুলকর তাঁর মা ও পরিবারের ছবি দিয়ে লিখেছেন, 'সব কিছু তোমার প্রার্থনা আর শক্তি দিয়েই শুরু। আমার মা সব সময় আমাকে পথ দেখায়। যেভাবে সব মা তাঁর সন্তানকে পথ দেখায়। তোমাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানাই।'
২৮
বিরাট কোহলি একাধিক ছবি পোস্ট করেছেন। প্রথমটিতে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার কোলে তাঁদের মেয়ে ভামিকা। দ্বিতীয়টিতে মায়ের সঙ্গে কোহলির ছোটবেলার ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিশ্বের সব মাকে মাতৃদিবসের শুভেচ্ছা।'
মাতৃদিবসে আবেগঘন বার্তা মোহনবাগানের। মা ও পরিবারের সঙ্গে শুভাশিস বোস, দীপেন্দু বিশ্বাস, মনবীর সিংয়ের ছবি কোলাজ করে পোস্ট করেছে তারা। আরেকটি ছবিতে সবুজ-মেরুন ফ্ল্যাগের মধ্যে লেখা 'মা'। সঙ্গে ক্যাপশন, 'মায়ের সমান মোহনবাগান'।
৪৮
সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত। ইনস্টা স্টোরিতে পাঁচটি ছবি পোস্ট করেছেন তিনি। স্ত্রী রীতিকা যেমন সেখানে আছেন, তেমনই আছেন রোহিতের মা। আবার আছে পৃথিবীর ছবিও।
৫৮
এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল বন্ধ। ভারতমাতাই আমাদের মা- সেই কথা মনে করিয়ে পোস্ট চেন্নাই সুপার কিংসের। অন্যদিকে নাইট রাইডার্স মা-ছেলের ছবি দিয়ে লিখেছে, 'মায়ের বিশ্বাসে সব শিশুর স্বপ্নপূরণ হয়'। মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছে, আইপিএলের অন্য দলগুলোও।
প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং মা, স্ত্রী ও পরিবারের আরও অনেক সদস্যের সঙ্গে ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'মায়েরা খুব বেশি কিছু চায় না। কিন্তু সব সময় ভালোবাসা, শক্তি, ধৈর্য্য দিয়ে ও স্বার্থহীনভাবে পরিবারকে আগলে রাখে। সেভাবে বড় হয়ে উঠতে পেরে গর্বিত।'
৭৮
প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মায়ের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, 'যখন ছোট ছিলাম, তখনও তোমার কোলে বসতাম। আজ যখন আমার সন্তান রয়েছে, তখনও তোমার কোলে বসছি।'
৮৮
অলিম্পিক পদকজয়ী শুটার মানু ভাকের লিখেছেন, 'দেশের সেনারা অসীম সাহসের সঙ্গে লড়ছেন। এবার আমাদের দায়িত্ব তাঁদের সম্মান জানানো। এই মাতৃদিবসে ভারতমাতাকে কুর্নিশ জানাই।'
বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশার গাঁটছড়া বাঁধেন ২০২১ সালে। তার বছর তিনেক পর সংসারে আসে প্রথম সন্তান। গত বছর জুনে কন্য়াসন্তানের জন্ম দেন নাতাশা।
৪৯
গত বছরের জুলাইতে মা হন আলি ফজল ঘরনি তথা অভিনেত্রী রিচা চাড্ডা। মেয়ে জুনেইরা ইদা ফজলের জন্ম দেন। দিনকয়েক কাজ থেকে বিরতি নিয়েছিলেন রিচা। তবে এবার একটি ছবির কাজ শুরু করতে চলেছেন বলেই শোনা গিয়েছে।
৫৯
গত বছরের ৮ সেপ্টেম্বর মা হন দীপিকা পাড়ুকোন। কোল আলো করে আসে সন্তান দুয়া। ছোট্ট সন্তান যেন তাঁর জীবন বদলে দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নানা অজানা কথা শেয়ার করেন অভিনেত্রী।
১১ অক্টোবর, ২০২৪। মাসাবা গুপ্তা এবং সত্যদীপ মিশ্রর সংসারে আসে প্রথম সন্তান। মাতৃত্ব উপভোগ করলেও, কাজে বিশেষ ফাঁকি দেননি অভিনেত্রী।
৭৯
গত বছরের ডিসেম্বরে মা হন রাধিকা আপ্তে। মেয়ের জন্ম দেন। মেয়ে স্তন্যদুগ্ধ পান করানোর ফাঁকে ল্যাপটপে কাজের ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী।
৮৯
এবার মা হতে চলেছেন কিয়ারা আডবানি। অন্তঃসত্ত্বা হলেও কাজে ফাঁকি নয়। সম্প্রতি মেট গালার লাল গালিচায় ঝড় তোলেন কিয়ারা। কালো গাউনে স্পষ্ট বেবি বাম্প নিয়ে নজর কাড়েন হবু মা। আপাতত মাতৃত্ব চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী।
৯৯
চলতি বছরের ১১ মে ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টির জীবনে আসে প্রথম সন্তান। আপাতত ইভারার দেখভালে ব্যস্ত মা। রাহুল বইপত্র ঘেঁটে নাম বাছাই করেন।