কৃষ্ণের জন্মের ১৫ দিন পর রাধারানির আর্বিভাব! রইল মায়াপুরে রাধাষ্টমীর টুকরো ছবি
ভক্তদের ভিড় মন্দিরে।
আরও পড়ুন:
দিঘার জগন্নাথ মন্দিরেও এদিন রাধাষ্টমী পালিত হয়। মন্দির সূত্রে খবর, বিশেষ এই তিথিতে ভোর সাড়ে চারটায় হয়েছে মঙ্গল আরতি। এরপর সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় বৈদিক যজ্ঞ। বেলা ১১টায় শুরু হয় শ্রীরাধার মহা অভিষেক পর্ব। জন্মাষ্টমীর মতোই রাধাষ্টমীতেও অভিষেকের জন্য ব্যবহার করা হয় ১০৮ তীর্থক্ষেত্রের জল। এছাড়াও দুধ, দই, মধু, ঘি-র মতো বিভিন্ন সামগ্রী দিয়ে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অভিষেক পর্ব। নিজস্ব চিত্র
বারোটা নাগাদ অর্পণ করা হয় ৫৬ ভোগ।এরপর দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় রাধাষ্টমীর বিশেষ মহাপ্রসাদ। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, "প্রথমবার রাধাষ্টমী পালিত হল দিঘায়। সকাল থেকে নানা পুজার্চ্চনার পাশাপাশি রাধারানি পছন্দের ৫৬ ভোগে নিবেদন করা হয়।"প্রচুর ভক্ত এদিন মন্দিরে ভিড় করেছিলেন। নিজস্ব চিত্র