ট্রেন লাইনে জল, রাস্তা যেন নদী! ক্যামেরাবন্দি কলকাতার জল-যন্ত্রণা
বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১৬:৫৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১৬:৫৭
১৮
সোমবার রাতে প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা এবং শহরতলি। পাঁচঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা। আর এই সময়ে শহরের বিভিন্ন অংশে আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। যা ১৯৭৮ সালের পর রেকর্ড বলছেন আবহাওয়াবিদরা। ফলে কোথাও বুক সমান জল তো কোথাও আবার হাঁটু পর্যন্ত জমে জল। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
২৮
রাতভর প্রবল বৃষ্টিতে বিভিন্ন রেল লাইনেও জল দাঁড়িয়ে গিয়েছে। ফলে বিঘ্নিত হয় ট্রেন চলাচলও। বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল। বহু ট্রেন ধীর গতিতে চলছে। এমনকী বহু ট্রেন বাতিল করা হয়েছে। প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেন চলাচলেও।
অন্যদিকে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগজনক। এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, “এর দায় সিইএসসি-কেই নিতে হবে। এখনই তাঁরা জরুরিভিত্তিতে কর্মীদের নামিয়ে পরিস্থিতি মোকাবিলা করুক।”
৭৮
অন্যদিকে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকেও বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ প্রশাসনিক প্রধানের। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “খুব দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বেরবেন না।” শুধু তাই নয়, বেসরকারি সংস্থাগুলোকেও ২ দিন ওয়ার্ক ফ্রম হোম করানোর আর্জিও জানিয়েছেন প্রশাসনিক প্রধান।
৮৮
পাশাপাশি সরকারি স্কুলগুলিতে আজ মঙ্গলবার থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ''আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক। আর অন্যান্য স্কুল, যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তারা তো আমাদের কথা শোনে না। তবু আমি তাদের কাছে অনুরোধ করেছি যে, দু’দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তাহলে যেন অনলাইনে ক্লাস হয়। কোভিডের সময় যেমন...
অনেকেই আশা করেছিলেন বার্সেলোনার তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ব্যালন ডি'অর জিতবেন। সেটা না হলেও তিনি কোপা ট্রফি জিতেছেন। সেরা উঠতি প্রতিভাকে এই পুরস্কার দেওয়া হয়। ১৮ বছর বয়সি ইয়ামাল পরপর দু'বার এই ট্রফি জিতলেন।
মহিলাদের ব্যালন ডি'অর বিজেতা বার্সেলোনা ও স্পেনের আইতানা বোনমাতি। এই নিয়ে টানা তিনবার তিনি এই পুরস্কার জিতলেন। যা রেকর্ড। উল্লেখ্য, লিওনেল মেসি ও মিশেল প্লাতিনির পাশাপাশি বোনমাতি টানা তিনবার ব্যালন ডি'অর জিতলেন।
৪৮
বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেল প্যারিস সেন্ট জার্মেইন। ফ্রান্সের ক্লাব গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ। এছাড়া পিএসজি ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল। মহিলাদের সেরা ক্লাব হয়েছে আর্সেনাল।
৫৮
বর্ষসেরা কোচ হয়েছেন পিএসজি-র লুইস এনরিকে। সেই সঙ্গে আরেকটি পুরস্কারও তিনি পেয়েছেন। সামাজিক কাজের জন্য সক্রেটিস পুরস্কার পেয়েছেন স্প্যানিশ কোচ। প্রয়াত কন্যা জানার নামে একটি সংগঠন অসুস্থ শিশুদের চিকিৎসার দায়িত্ব নেয়।
মহিলাদের মধ্যে সেরা কোচ হয়েছেন সারিনা উইগমান। ইংল্যান্ডকে ইউরো জিতিয়েছেন তিনি।
৭৮
পুরুষদের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গার্ড মুলার ট্রফি পেলেন আর্সেনালের ভিক্টর গিয়োকোরেস। সুইডেনের এই স্ট্রাইকার গত মরশুমে স্পোর্টিং লিসবনে খেলতেন। ৫২ ম্যাচে ৫৪টি গোল ছিল। মহিলা ফুটবলে স্পেন ও বার্সেলোনার এয়া পাজোর ৪৫ ম্যাচে ৪৩ গোল করে এই ট্রফি জিতেছেন।
৮৮
বর্ষসেরা গোলকিপার হয়েছেন জিয়াঁলুইজি দোন্নারুম্মা। গত মরশুমে তিনি পিএসজি'তে ছিলেন। এই মরশুমে খেলছেন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে। মহিলাদের মধ্যে ইয়াসিন ট্রফি জিতেছেন চেলসির হান্না হাম্পটন।
পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ''প্রতিবারই এখানে আসি। দেবী প্রতিমা এবং মাকে যে শাড়ি পরানো হয়েছে তা খুবই সুন্দর।''
৪৯
এদিন খিদিরপুর ২৫ পল্লীর পুজোরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম মমতার।
৫৯
খিদিরপুর ২৫ পল্লী থেকে পুজো উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই জিএসটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, ''জিএসটি কৃতিত্ব রাজ্যেরই। কেন্দ্রীয় সরকারের কোনও অবদান নেই”। শুধু তাই নয়, রাজ্যের জিএসটি কেটে নেওয়ায় বাংলা যে বিপুল রাজস্ব হারাচ্ছে তাও এদিন তুলে ধরেন তিনি। পাশাপাশি সম্প্রীতির বার্তা দিতেও দেখা যায় তাঁকে।