জাদু কি ঝাপ্পি, সঙ্গীর আদুরে আলিঙ্গনেই কমবে মানসিক চাপ! দূরে থাকবে এই রোগগুলি
শারীরিক স্নেহের প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা।
মন খারাপের সময় একটা শক্তপোক্ত কাঁধ খুঁজে পেতে কার না মন চায়? কিংবা বাড়ির পোষ্যটিকে আদর করে জড়িয়ে ধরলে কী অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। কেন তা জেনন কি? একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে এই ধরনের শারীরিক স্নেহের প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এমনকি একটি সাধারণ সাইড-হাগ বা বন্ধুর কাঁধে হাত রাখাও স্বাস্থ্যের পক্ষে হিতকর। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।