‘অশুভ শক্তি’র বিনাশে মদন মোহন মন্দিরে পুজো, কোচবিহারের পথে জনসংযোগে মুখ্যমন্ত্রী
দু’দিনের সফরে আজ সোমবার দুপুরে কোচবিহারে পৌঁছন মুখ্যমন্ত্রী।
ঘণ্টা বাজিয়ে, মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিগ্রহের সামনে আরতিও করেন মুখ্যমন্ত্রী। সেই ছবি ইতিমধ্যে সমাজমাধ্যমে শেয়ার করেছেন তিনি। যেখানে তিনি লিখছেন, ''সর্বধর্ম সমন্বয়ে পবিত্র হোক শান্তি-সম্প্রীতির পুণ্যভূমি এই বাংলা। আজকে কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তীর্থস্থান মদনমোহন মন্দির দর্শন করলাম। রাজ্যের সকল নাগরিকের মঙ্গল কামনায় আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছি। ঈশ্বর যেন সবার জীবনে কল্যাণ ও শান্তি বর্ষণ করেন।''
আরও পড়ুন:
একইসঙ্গে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরের আধ্যাত্মিক গুরুত্বের কথাও এদিন সমাজমাধ্যমে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। তিনি আরও লেখেন, ''কোচবিহারের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার প্রার্থনা - ঈশ্বরের আশীর্বাদে আমার ধাত্রীভূমি থেকে সকল বিদ্বেষ মুছে যাক। বিনাশ হোক সকল অশুভ শক্তির।''