‘ট্রাকোমা’ মুক্ত ভারত, ‘মন কি বাত’-এ ঘোষণা মোদির, জানেন কী এই চক্ষুরোগ?
গুরুতর এই রোগ থেকে এখনও সতর্ক থাকতে হবে, রইল ছবি।
ছত্রাক বাহিত গুরুতর এক চক্ষুরোগের নাম - ট্রাকোমা। সময়মতো চিকিৎসা না হলে এই রোগ থেকে অন্ধত্বে পর্যন্ত পৌঁছে যেতে পারে। একটা সময় ভারতে ট্রাকোমা-আতঙ্ক ছিল। বিশেষত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পরিশুদ্ধ জলের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ থেকে এই রোগ ছড়িয়ে পড়ত। শিশু থেকে বৃদ্ধ, ট্রাকোমার অভিশাপে ভুগতে হয়েছে অনেককেই।
আরও পড়ুন:
কীভাবে বুঝবেন আপনার চোখে ট্রাকোমা হয়েছে? বেশ কয়েকটি উপসর্গ রয়েছে। প্রথমে চোখ ফুলে জল বেরতে থাকবে। চোখ জ্বালা হবে, চুলকানি টের পাবেন। তারপর ধীরে ধীরে আলো নিয়ে সমস্যা শুরু হবে। অর্থাৎ কোনও উজ্জ্বল আলো চোখে পড়লেই ব্যথা অনুভব করবেন। পরবর্তী ধাপে দৃষ্টি অস্বচ্ছ হতে থাকবে। এরপরও যদি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ না নেন, তাহলে চোখের জ্বালা তো বাড়বেই, দৃষ্টি হারাতে থাকবেন।
তবে চোখের এই সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে তখন অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় হাতে থাকে না প্রায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অপারেশনের মাধ্যমে চোখের যে অংশের ট্রাকিয়ায় সংক্রমণ ঘটেছে, তা বাদ দিতে হয়। তারপর কর্নিয়া ও চোখের পাতারও বিশেষ চিকিৎসা দরকার। যাতে দৃষ্টি ফের স্বচ্ছ হয় এবং চোখে কোনও সমস্যা না থাকে।