উদাহরণ শেফালি, মহিলাদের হার্ট অ্যাটাক আরও মারাত্মক! এই লক্ষণগুলি এড়াবেন না
রিপোর্ট বলছে, প্রায় ৪০% মহিলা হৃদরোগের কারণে মারা যান।
গত শুক্রবার, ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেত্রী শেফালি জরিওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৪২ বছর। হাসপাতাল সূত্রে দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহিলাদের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা দিন দিন বাড়ছে। ১৫-৪০ বছর বয়সি মহিলাদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অ্যাটিপিকাল লক্ষণ, ছোট রক্তনালীর রোগ এবং কিছু পরীক্ষার (যেমন ইসিজি, এনজিওগ্রাম) সীমাবদ্ধতার কারণে মহিলাদের হৃদরোগ নির্ণয় অনেক সময় কঠিন হয়ে ওঠে। অনেক সময়ই নীরবে হার্ট অ্যাটাক হয়, যা বুঝে ওঠার আগেই প্রাণ চলে যায়। এই কারণগুলির জন্য মহিলাদের হৃদরোগের প্রতি বিশেষ মনোযোগ এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।