তাঁর খেলা দেখতে ঘোষিত হয় যুদ্ধবিরতি, তবে ভাঙা হয়নি বাবার রেকর্ড, একনজরে পেলের জীবন
জানেন, কোন সিনেমায় দেখা গিয়েছিল ফুটবল সম্রাটকে?
বিজ্ঞানী থমাস এডিসনের নাম থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছিল পেলের নাম। তাঁর আসল নাম এডসন আরান্তেস দো নাসিমিয়েন্তো। বাড়ির লোকেরা ডাকতেন ডিকো বলে। ছোটবেলায় তাঁর স্কুলের এক সহপাঠীই তাঁকে পেলে বলে ডাকতেন। কারণ পেলে সে সময় স্থানীয় ক্লাব ভাস্কো দা গামার গোলকিপার বিলে-কে পিলে বলে ডাকতেন। সেখান থেকেই সহপাঠীর মাথায় পেলে নামটি আসে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তিনি যে কত বড় মাপের ফুটবলার এবং গোটা বিশ্ব যে তাঁর পায়ের জাদুতে মোহিত, তার প্রমাণ মেলে ১৯৬৭ সালের একটি ঘটনায়। সে বছর প্রশাসন ও বিক্ষুব্ধদের লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে নাইজেরিয়া। কিন্তু সেই যুদ্ধের আবহেই সে দেশে খেলতে গিয়েছিলেন পেলে। তাঁর খেলা দেখার মাঝে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্য ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল।