তাঁর খেলা দেখতে ঘোষিত হয় যুদ্ধবিরতি, তবে ভাঙা হয়নি বাবার রেকর্ড, একনজরে পেলের জীবন
জানেন, কোন সিনেমায় দেখা গিয়েছিল ফুটবল সম্রাটকে?
বিজ্ঞানী থমাস এডিসনের নাম থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছিল পেলের নাম। তাঁর আসল নাম এডসন আরান্তেস দো নাসিমিয়েন্তো। বাড়ির লোকেরা ডাকতেন ডিকো বলে। ছোটবেলায় তাঁর স্কুলের এক সহপাঠীই তাঁকে পেলে বলে ডাকতেন। কারণ পেলে সে সময় স্থানীয় ক্লাব ভাস্কো দা গামার গোলকিপার বিলে-কে পিলে বলে ডাকতেন। সেখান থেকেই সহপাঠীর মাথায় পেলে নামটি আসে।
আরও পড়ুন:
জীবনে তিনবার বিয়ে করেন পেলে। মোট সাত সন্তানের বাবা তিনি। শিরোনামে উঠে এসেছিল একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও। তাঁর প্রথম স্ত্রী রোসমেরি। সেই পক্ষের দুই মেয়ে ও এক ছেলে পেলের। রোসমেরির সঙ্গে বিচ্ছেদের পর সুজার সঙ্গে ঘনিষ্ঠ হন পেলে। তবে তাঁদের বিয়ে হয়নি। এরপর মনোবিদ তথা গায়িকা লিমস সেইজাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পেলে। সেই সম্পর্কও টেকেনি। ৭৩ বছর বয়সে মার্সিয়া আওকির সঙ্গে প্রেম...