নামী আইনজীবী, দুই সন্তানের বাবা, চিনে নিন মহুয়া মৈত্রর স্বামীকে
ছবিতে রইল তাঁর পরিচয়।
রাজনৈতিক কেরিয়ারের গুরুদায়িত্ব সামলে নতুন করে দাম্পত্য জীবন শুরু করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। গত ৩ মে জার্মানির বার্লিনে চার হাত এক হয়েছে। পুরীর চারবারের সাংসদ, বছর পঁয়ষট্টির বিজেডি নেতা তথা আইনজীবী পিনাকী মিশ্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মহুয়া মৈত্র। এই খবরে তাঁর অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।
যাঁর সঙ্গে জীবনে দ্বিতীয় দাম্পত্যে প্রবেশ করলেন মহুয়া, সেই পিনাকী মিশ্রের পরিচয় কিন্তু স্রেফ রাজনীতিবিদ নয়। তিনি নামী আইনজীবী। দেশের প্রায় সমস্ত আদালত কখনও না কখনও সওয়াল করেছেন। ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে পুরীর সাংসদ হন। পরে নবীন পট্টনায়েকের বিজু জনতা দলে যোগ দিয়ে ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে সেই টিকিটে লড়েন পুরী থেকেই। ২০২৪ সালে অবশ্য বিজেডি আর তাঁকে প্রার্থী করেনি।