স্নিগ্ধ সাদা পোশাকে সোনালির ঔজ্জ্বল্য! হবু মা সোনমের নতুন ছবিগুলি দেখেছেন?
দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর, তার মাঝেও চলছে ফটোশুট।
মাতৃত্ব নারীর জীবনে এক অমূল্য, অবর্ণনীয় অনুভূতি। সে সাধারণ গৃহবধূ হোক বা লড়াকু মেয়ে কিংবা সেলিব্রিটি। গর্ভধারণের আনন্দ সমানভাবে উপভোগ করেন নারীমাত্রই। সম্প্রতি সেই সুখানুভূতির কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের 'সাওয়ারিয়া গার্ল' সোনম কাপুর। দ্বিতীয়বার মা হতে চলেছেন অনিল কাপুরের কন্যা। তবে তার মাঝেও কাজ চলছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ফটোশুট করলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ার করেছেন সোনম। সৌ: ইনস্টাগ্রাম।
আরও পড়ুন:
রূপে, গুণে লক্ষ্মী কথাটা যদি কোনও বলি নায়িকার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে সেই তালিকায় অবশ্যই থাকবেন সোনম কাপুর। বলিউডে পা রেখেই নিজের রূপ আর অভিনয় সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন অনিল কাপুরকন্যা। কেরিয়ারে হুড়মুড়িয়ে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী নন তিনি, বরং বাছাই করা সিনেমায় অভিনয় করেই দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখেছেন। সৌ: ইনস্টাগ্রাম।