গম্ভীর জমানায় ‘ব্রাত্য’ হয়েও বিলাসবহুল জীবন সরফরাজের, কত কোটির মালিক ‘বিতর্কিত’ তারকা?
কেন নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে জায়গা হয় না সরফরাজের?
আরও পড়ুন:
শুধু ওজন কমানো নয়, অনুশীলনের পদ্ধতিও বদলেছেন সরফরাজ। রোজ সাড়ে ছটায় প্র্যাকটিস শুরু করতেন। তারপর শারীরিক কসরত। রনজি হোক বা সৈয়দ মুস্তাক আলি, তাঁর ব্যাটে রানের অভাব নেই। তারপরও কেন জায়গা হয় না। অনেকে বলেন, তিনি যে জায়গায় ব্যাট করেন, ভারতীয় টেস্ট দলে সেই জায়গা ফাঁকা নেই। অনেকের মত, সরফরাজ গম্ভীরের অপছন্দের।
আরও পড়ুন:
জানা গিয়েছে, তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। বোর্ডের চুক্তি থেকে টাকা পেতেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য ও বিজ্ঞাপনী চুক্তির জন্য টাকা পান। আইপিএলে আরসিবি'র হয়ে ৩ কোটি টাকা পেয়েছিলেন। তাছাড়া পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। তাঁর একটি অডি গাড়ি ও একটি রেনল্ট ডাস্টার আছে। এসজি ও পুমার সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। বিলাস বহুল জীবনের ছবি প্রায়ই সোশাল মিডিয়ায় পোস্ট করেন।