খানাপিনার অভিনবত্বে ইউনেস্কোর স্বীকৃতি লখনউকে, নবাবী শহরের এই পদগুলি চেখে দেখেছেন?
ছবিতে দেখে নিন লখনউ শহরের বিখ্যাত খাবারদাবার।
রাজমহল থেকে চিকনকারির কাজ, গালৌটি কাবাব - লখনউ বলতে এসবই ভেসে ওঠে মানসপটে। ভারতের অন্যতম প্রাচীন, ঐতিহ্যে সমৃদ্ধ এক নবাবী শহর উত্তরপ্রদেশের লখনউ। তার বৈচিত্র্য অঢেল। এবার সেই শহরকেই স্বীকৃতি দিল ইউনেস্কো। আন্তর্জাতিক সংস্থার বিচারে বিশ্বের ৫৮টি ‘সৃজনশীল শহর’-এর মধ্যে অন্যতম লখনউ। ‘উত্তম ভোজনবিলাসের শহর’ হিসেবে স্বীকৃত হল লখনউ। এ শহরের মুকুটে জুড়ল আন্তর্জাতিক পালক।
আরও পড়ুন:
এবার আসা যাক বিরিয়ানির কথায়। লখনউয়ের আওয়াধি বিরিয়ানির খ্যাতি তো রয়েছেই। ইদ্রিস কি বিরিয়ানির কথা জানেন কি? এও আরেক স্বাদে অতুলনীয় পদ। অর্ধশতাব্দীর বেশি পুরনো এই বিখ্যাত রেসিপি। বিরিয়ানির চাল থেকে চিকেন কিংবা মটনের টুকরো, সেইসঙ্গে সুগন্ধ - সব মিলেমিশে প্লেটজুড়ে এক অবিস্মরণীয় স্বাদ! একবার না খেলে স্বাদেন্দ্রিয় বঞ্চিতই থাকবে।