হিট ইয়ামাল, ফ্লপের তালিকায় কোন মহাতারকারা? একনজরে ইউরোর রিপোর্ট কার্ড
সদ্যসমাপ্ত টুর্নামেন্টে নজর কাড়লেন কারা?
হিট: লামিন ইয়ামাল, স্পেন (ফরোয়ার্ড) মাত্র ১৬ বছর বয়সে ইউরোয় এসে একটার পর একটা রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল। এই স্প্যানিশ ফরোয়ার্ড সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন মাঠে নামার সঙ্গে সঙ্গেই। সেমিফাইনালে গোল করে শুধু ইউরোই নয়, কোনও ফিফাস্বীকৃত প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন ইয়ামাল, ভেঙেছেন পেলের রেকর্ড।