নিলামে ডন-ওয়ার্নের ব্যাগি গ্রিন টুপি, কত কোটিতে বিক্রি ধোনির বিশ্বজয়ের ব্যাট?
ক্রিকেটের মহত্ত্বের প্রতীক অমূল্য এই নিদর্শনগুলি।
২০২০ সালে দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল। বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াতে শেন ওয়ার্ন তাঁর মূল্যবান ব্যাগি গ্রিন টুপি নিলাম করে ক্রিকেটবিশ্বের কাছ থেকে সমীহ আদায় করে দিয়েছিলেন। সেই টুপি ১,০০৭,৫০০ অস্ট্রেলীয় ডলারে বিক্রি হয়েছিল। ভারতীয় মূলে যা প্রায় ৫.৭৯ কোটি টাকা। এটি কিনেছিল অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাঙ্ক। এখন এই টুপি বাউরালের ব্র্যাডম্যান জাদুঘরে রাখা রয়েছে।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর সম্প্রতি স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ সালের অ্যাশেজ সিরিজে পরা ব্যাগি গ্রিন সংরক্ষণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেই সিরিজে ডন করেছিলেন ৬৮০ রান। গড় ছিল ৯৭.১৪। নিলামে ৪৩৮,৫০০ অস্ট্রেলীয় ডলারে বিক্রি হয় ওই টুপি। ভারতীয় মূল্যে যা প্রায় ২.৫২ কোটি টাকা।
২৮ বছর পর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। কে ভুলতে পারে মহেন্দ্র সিং ধোনির বিরাট ছক্কা হাঁকিয়ে বিশ্বজয়ের সেই মুহূর্ত! সেই ব্যাট নিলামে ১০০,০০০ পাউন্ডে বিক্রি হয়েছিল। ভারতীয় মূল্যে ১.১৯ কোটি টাকা। যা কিনেছিল আরকে গ্লোবাল শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। এটিই এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট ব্যাট।
আরও পড়ুন:
উইজডেনের ক্রিকেটার্স অ্যালম্যান্যাককে 'ক্রিকেটের বাইবেল' বলা হয়। এর প্রথম ১৪৪টি সংস্করণ (১৮৬৪-২০০৭) জুড়ে একটি সম্পূর্ণ সেট ২০০৮ সালে ৮৪,০০০ পাউন্ডে বিক্রি হয়েছিল। ভারতীয় মূল্যে যা ৯৯.৭৫ লক্ষ টাকা। এটি ক্রিকেট ইতিহাসবিদ এবং সংগ্রাহক উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। শুরুর দিন থেকে আধুনিক পেশাদার যুগ পর্যন্ত ক্রিকেটের বিবর্তনের ইতিহাস বর্ণনা করে।