‘জীবনের স্বাদ’-এর খোঁজ দিয়েছিল ক্যাডবেরি গার্ল! কেমন করে খুঁজে পান পীযূষ পাণ্ডে
বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষের প্রয়াণে শোকের ছায়া।
প্রয়াত বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষ পাণ্ডে। তাঁর মৃত্যু কার্যতই এক যুগাবসান। ভারতের আমজনতার সঙ্গে বিজ্ঞাপনের এক সোনালি যোগসূত্র রচনায় তাঁর ভূমিকা প্রশ্নাতীত। ক্যাডবেরির ‘কুছ খাস হ্যায়’ থেকে ভোডাফোনের পাগের বিজ্ঞাপন, সবই ছিল পীযূষের মস্তিষ্কপ্রসূত। ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের স্লোগান ‘অব কি বার, মোদি সরকার’ও তাঁরই সৃষ্টি।