আইএফএ শিল্ড এল মোহনবাগান তাঁবুতে, ভাইফোঁটায় উৎসবে মাতলেন সমর্থকরা
শিল্ডের সঙ্গে সবুজ-মেরুন সমর্থকদের সেলফিও তুলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:
শনিবার (১৮ অক্টোবর) ১২৫তম আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারায় মোলিনা ব্রিগেড। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও গোল হয়নি। শেষমেশ ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে বিশাল কাইথ টেক্কা দেন দেবজিৎ মজুমদারকে। ২২ বছর পর শিল্ড জেতে সবুজ-মেরুন ব্রিগেড। ছবি: অমিত মৌলিক।