ICC ODI World Cup 2023: বিরাটের ৪৯তম শতরান থেকে শামির কামব্যাক, বিশ্বকাপে ভারতের ৯ জয়ের অ্যালবাম
ছবিতে দেখে নিন ভারতের নয় জয়ের যাত্রা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ১২:২৯
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ১২:২৯
১৯
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত। অজিদের করা মাত্র ১৯৯ রান চেজ করতে নেমে ৪১.২ ওভারে ৪ উইকেটে ২০১ রান তুলে দেয় টিম ইন্ডিয়া। ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন লোকেশ রাহুল।
২৯
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭২ রান তুলে দেয় আফগানিস্তান। তবে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৩ রান তুলে, ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ৮৪ বলে ১৩১ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন রোহিত শর্মা।
জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ ও স্পিনারদের দাপটে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯২ রান তুলে কাপ যুদ্ধে পাক দলের বিরুদ্ধে ৮-০ ব্যবধানে জিতল 'মেন ইন ব্লু' ব্রিগেড। ৭ উইকেটে জেতা সেই ম্যাচে ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরাহ।
৪৯
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৫৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪১.৩ ওভারে ২৬১ রান তুলে, ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি।
Advertisement
৫৯
প্রথমে ব্যাট করে ২৭৩ রান তোলে নিউজিল্যান্ড। ১২ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলে দেয় টিম ইন্ডিয়া। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মহম্মদ শামি।
সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২২৯ রান তোলে। রান তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ১০০ রানে জয় পায় ভারত। ১০১ বলে ৮৭ রান করার সুবাদে ম্যাচের সেরা হয়েছিলেন হিটম্যান।
Advertisement
৭৯
প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ৩৫৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ৩০২ রানে জিতে যায় টিম ইন্ডিয়া। ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন শামি।
৮৯
সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩২৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১২১ বলে ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট। ৩৫তম জন্মদিনে একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করেছিলেন কিং কোহলি।
৯৯
প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪১০ রান তুলে দেয়। চেজ করতে নেমে ২৫০ রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকার সুবাদে ম্যাচের সেরা হয়েছিলেন শ্রেয়স আইয়ার।
ICC World Cup 2023: তরুণদের দাপটে উজ্জ্বল বিশ্বকাপ, নজর কাড়লেন কারা? রইল অ্যালবাম
গ্রুপ পর্বের শেষে এগিয়ে কোন তরুণ তুর্কি?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ২৩:১৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৩, ২৩:১৭
১৫
উদীয়মান তারকাদের তালিকায় সকলের উপরে রয়েছেন শুভমান গিল। চলতি বছরে দারুণ ফর্মে ছিলেন। বিশ্বকাপেও দুরন্ত খেলবেন, এমনটাই আশা ছিল। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি গিল। এখনও পর্যন্ত ২৭০ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন।
২৫
দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। বোলার হিসাবেই তাঁর পরিচিতি। বিশ্বকাপে ১৭টি উইকেট পেয়ে তিনিই দলের সর্বোচ্চ উইকেটশিকারী। তবে ব্যাট হাতেও চমকে দিয়েছেন প্রোটিয়া তরুণ। ১৭০ রান করে ফেলেছেন চলতি বিশ্বকাপে।
রাচীন রবীন্দ্র। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম। ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি ব্যাটার মেগা টুর্নামেন্ট খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকান। ইংল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় ইনিংসের পর আরও ভালো হতে থাকে তাঁর পারফরম্যান্স। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক নিউজিল্যান্ডের এই তারকা।
৪৫
ইব্রাহিম জাদরান। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের স্বপ্নের দৌড়ের অন্যতম কারিগর। প্রথম আফগান হিসাবে বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়েছেন। দলের হয়ে ওপেন করতে নেমে ৩৭৬ রান করেছেন। আফগানিস্তান বিদায় নিলেও সেরা তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন আফগান তরুণ।
৫৫
নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডি লিড। তাঁর হাত ধরেই বিশ্বকাপে খেলার যোগ্যতা পেয়েছিল কমলা ব্রিগেড। মেগা টুর্নামেন্টে ব্যাট হাতে যদিও সেভাবে নজর কাড়তে পারেননি। তবে ১৬টি উইকেট তুলে নিয়েছেন এই তরুণ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দেওয়ার নেপথ্যেও ছিল বাসের ম্যাজিক।
রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী নিজে হাতে রান্না করলেন ভোগ। তবে এই প্রথম নয়, প্রতিবছরই বাড়ির ভোগ রান্না করেন তিনি। সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা।