ICC World Cup 2023: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ডের ছড়াছড়ি ভারতের, দেখে নিন ছবিতে ছবিতে
রেকর্ড গড়লেন বিরাট-শামিও।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ১৯:০১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৩, ১৯:০১
১৮
নিউজিল্যান্ডকে দুরমুশ করে একটি বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল ভারত। একটি বিশ্বকাপে ১০টির বেশি ম্যাচ জেতেনি কোনও দল। ফাইনালে জিতলে নয়া নজির গড়বে মেন ইন ব্লু।
২৮
একমাত্র অধিনায়ক হিসাবে এক বিশ্বকাপে দলকে ১০টি ম্যাচে জিতিয়েছেন রোহিত শর্মা। অন্য কোনও ক্রিকেটারের এই নজির নেই।
একমাত্র ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচ উইকেট নিয়েছেন শামি। এক বিশ্বকাপে ভারতীয় হিসাবে সর্বোচ্চ ২৩টি উইকেটও তুলেছেন।
Advertisement
৭৮
একমাত্র ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে ৫০টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপে মাত্র ২৭টি ইনিংস খেলে ১৫০০ রানের গণ্ডিও পেরিয়েছেন হিটম্যান।
৮৮
একটি বিশ্বকাপে তিনটি শতরান করার নজির গেল বিরাট কোহলির দখলে। মেগা টুর্নামেন্টের ইতিহাসে নবম ব্যাটার হিসাবে বিরাটের নজির। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এলেন তিন নম্বরে।
বুধবার প্রায় দিনভর ওয়াংখেড়েতে কাটিয়ে তিনি চলে যান সোনম-আনন্দের মুম্বইয়ের বাড়িতে। সেখানেই রাতে জমজমাট পার্টিতে অংশ নেন বেকহ্যাম ও বলি তারকারা। ছবি- ইনস্টাগ্রাম
৪৮
এইমুহূর্তে ইউনিসেফ-এর কাজের সূত্রেই মুম্বইতে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার। আর নানা ব্যস্ততার মাঝে ভারতের সেমি ফাইনাল ম্যাচও দেখতে এলেন তিনি। সুযোগ পেয়ে বেকহ্যামের সঙ্গে ছবি তুললেন সারা আলি খান।