প্রকৃতির রোষে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ, ২০২৫-এর বিপর্যয়ের আর্থিক ক্ষতি কত? তালিকায় ভারত কোথায়?
দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তানে।
কোথাও লু, কোথাও দাবানল, তো কোথাও ভয়ংকর বন্যা। ২০২৫ সালে গোটা বিশ্বজুড়ে বেলাগাম ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুদ্র প্রকৃতি। প্রাণহানির পাশাপাশি এই তাণ্ডবে আর্থিক ক্ষতিও নেহাত কম নয়। ক্ষয়ক্ষতির নিরিখে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের তালিকা প্রকাশ করল ব্রিটেনের 'খ্রিস্টান এইড' নামে এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।
এই সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবীর মোট আর্থিক ক্ষতি হয়েছে ১২০ বিলিয়ন ডলার অর্থাৎ ১০.৮ লক্ষ কোটি। রিপোর্টে আরও বলা হয়েছে, এই বছর জলবায়ু পরিবর্তনের জেরে ১০টি সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিটিতে ১০০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। সে হিসেবে সবচেয়ে বড় আর্থিক ক্ষতি হয়েছে ক্যালিফোর্নিয়ার জঙ্গলে অগ্নিকাণ্ডে।