পারথের পর মেলবোর্ন, অ্যাশেজে দু’দিনে শেষ দু’টি টেস্ট, রইল ৮টি সংক্ষিপ্ত টেস্টের কাহিনি
ভারতেরও নাম আছে এই তালিকায়।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কেপ টাউন ২০২৪): মহম্মদ সিরাজ এবং জশপ্রীত বুমরাহ দুই ভারতীয় পেসারের জাদুতে মাত্র ১০৭ ওভারে শেষ হয়ে যায় ২০২৩ সালের কেপ টাউন টেস্ট। ম্যাচের প্রথম দিনই পড়ে যায় ১৩ উইকেট। দ্বিতীয় দিন পড়ে ১০ উইকেট। ভারত জেতে ৭ উইকেটে। প্রথমে ইনিংসে সিরাজ ছ’টি এবং দ্বিতীয় ইনিংসে বুমরাহ ছ’টি উইকেট পান।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভারত বনাম ইংল্যান্ড (আহমেদাবাদ ২০২১): ভারতের মাটিতে সবচেয়ে ছোট টেস্ট। কোনও দলই ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১১২ (৪৮.৪ ওভার) রানের জবাবে ভারত ৫৩.২ ওভারে ১৪৫ রান করে। ৩৩ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮১ রানে (৩০.৪ ওভার) অলআউট হয়। ভারত ৭.৪ ওভারে ৪৯ রান করে। ম্যাচটি ১৪০.২ ওভারে শেষ হয়।
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (মেলবোর্ন ২০২৫): দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার অ্যাশেজ টেস্টের প্রথম দিনেই কুড়ি উইকেটের পতন দেখেছিল মেলবোর্ন। আর শনিবার সব মিলিয়ে পড়ল ১৬ উইকেট। তবে শেষ পর্যন্ত ৫৪৬৮ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দু’দিনেই টেস্ট জয়ের স্বাদ পেল বেন স্টোকসের ইংল্যান্ড। ম্যাচ শেষ হল ১৪৩ ওভারে।