প্রকৃতির রোষে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ, ২০২৫-এর বিপর্যয়ের আর্থিক ক্ষতি কত? তালিকায় ভারত কোথায়?
দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তানে।
কোথাও লু, কোথাও দাবানল, তো কোথাও ভয়ংকর বন্যা। ২০২৫ সালে গোটা বিশ্বজুড়ে বেলাগাম ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুদ্র প্রকৃতি। প্রাণহানির পাশাপাশি এই তাণ্ডবে আর্থিক ক্ষতিও নেহাত কম নয়। ক্ষয়ক্ষতির নিরিখে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের তালিকা প্রকাশ করল ব্রিটেনের 'খ্রিস্টান এইড' নামে এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।
এই সংস্থার রিপোর্ট অনুযায়ী, চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবীর মোট আর্থিক ক্ষতি হয়েছে ১২০ বিলিয়ন ডলার অর্থাৎ ১০.৮ লক্ষ কোটি। রিপোর্টে আরও বলা হয়েছে, এই বছর জলবায়ু পরিবর্তনের জেরে ১০টি সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিটিতে ১০০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। সে হিসেবে সবচেয়ে বড় আর্থিক ক্ষতি হয়েছে ক্যালিফোর্নিয়ার জঙ্গলে অগ্নিকাণ্ডে।
আরও পড়ুন:
২০২৫ সালে বিশ্বের কোনও অংশই প্রকৃতির কোপ এড়াতে পারেই। প্রতিটি মহাদেশই ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যে ১০টি ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগের রিপোর্ট সামনে আনা হয়েছে তার মধ্যে ৬টি এশিয়ার। ক্যালিফোর্নিয়ার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘূর্ণিঝড় ও বন্যা দ্বিতীয় ব্যয়বহুল দুর্যোগ। এর জেরে ২.২৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে ১৭৫০ জনের।