ছ’বছর পর ‘হাউসফুল’ ইডেনে দাপট টিম ইন্ডিয়ার, বুমরাহর ‘নিখুঁত’ পরামর্শেই বাজিমাত সিরাজের
প্রথম দিন বিতর্কও পিছু ছাড়ল না ইডেনের ২২ গজকে।
আরও পড়ুন:
২০১৯ সালে শেষবার টেস্ট আয়োজিত হয়েছিল ক্রিকেটের নন্দনকাননে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম গোলাপি বলের টেস্ট। সে সময় বিসিসিআইয়ের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়। ছ'বছর পরও আবারও ক্রিকেট প্রশাসনে 'দাদা'। সিএবি প্রেসিডেন্ট তিনি। এত বছর পর তিনিও ভরা ইডেনে উপভোগ করলেন পাঁচদিনের ক্রিকেট। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও।
নিজের দুরন্ত পারফরম্যান্সের সিক্রেট ফাঁস করেএদিন সিরাজ জানান, “উইকেটের একটা প্রান্তে ব্যাট করা সহজ হলেও অন্য প্রান্তে বাউন্সের বৈচিত্র থাকায় রান করা ততটাও সহজ নয়। জস্সি ভাই আমায় বলল, স্টাম্প লক্ষ্য করে বল করতে। তাহলেই উইকেট নেওয়ার সম্ভাবনা বাড়বে। বলের লাইন ঠিক থাকলে এলবিডব্লিউ, বোল্ড বা ক্যাচও উঠতে পারে। আমি সেটাই করেছি।”