প্রতি বাঁকে অচেনা গল্প… ‘জাতীয় রোড ট্রিপ’ দিবসে ৮ ভয়ংকর সুন্দর রাস্তার হদিশ
রাসতে খুবসুরত হ্যায় মনজিল সে ভি… রোড ট্রিপের ক্ষেত্রে বলিউডি গানের এই কথা যেন একশো শতাংশ সত্য।
রাসতে খুবসুরত হ্যায় মনজিল সে ভি... রোড ট্রিপের ক্ষেত্রে বলিউডি গানের এই কথা যেন একশো শতাংশ সত্য। গন্তব্যের চেয়ে বেশি মন কাড়ে রাস্তার সৌন্দর্য। পথের প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে অজানা-অচেনা গল্প। আর নিজে গাড়ি চালাতে পারলে তো কথাই নেই! মন চাইলেই বেড়িয়ে পড়া যায় নিজের বাহন নিয়ে। আজ, শুক্রবার জাতীয় রোড ট্রিপ দিবসে হদিশ রইল এমন ৯ রাস্তার। যেখানে পথের বাঁকে বাঁকে রয়েছে অ্যাডভেঞ্চার। কারণ,...
আরও পড়ুন:
ঘন জঙ্গলের পথ। সঙ্গী ছোট এলাচের গন্ধ আর বৃষ্টি। কোঝিকোড় আর ওয়ানড়ের মধ্যে যোগাযোগকারী রাস্তা থামারসেরি চুরম বা ওয়ানাড় ঘাট পাস। এখানে মাত্র ৯টি হেয়ার পিন বাঁক রয়েছে। কিন্তু প্রতিটিই বেশ ভয়ঙ্কর কিন্তু সুন্দর। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে চায়ের কাপে চুমুক দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কিন্তু সাবধান, আপনার স্ন্যাকসে ভাগ বসাতে পারে বাঁদরও।