প্রতি বাঁকে অচেনা গল্প… ‘জাতীয় রোড ট্রিপ’ দিবসে ৮ ভয়ংকর সুন্দর রাস্তার হদিশ
রাসতে খুবসুরত হ্যায় মনজিল সে ভি… রোড ট্রিপের ক্ষেত্রে বলিউডি গানের এই কথা যেন একশো শতাংশ সত্য।
রাসতে খুবসুরত হ্যায় মনজিল সে ভি... রোড ট্রিপের ক্ষেত্রে বলিউডি গানের এই কথা যেন একশো শতাংশ সত্য। গন্তব্যের চেয়ে বেশি মন কাড়ে রাস্তার সৌন্দর্য। পথের প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে অজানা-অচেনা গল্প। আর নিজে গাড়ি চালাতে পারলে তো কথাই নেই! মন চাইলেই বেড়িয়ে পড়া যায় নিজের বাহন নিয়ে। আজ, শুক্রবার জাতীয় রোড ট্রিপ দিবসে হদিশ রইল এমন ৯ রাস্তার। যেখানে পথের বাঁকে বাঁকে রয়েছে অ্যাডভেঞ্চার। কারণ,...
রোড ট্রিপ-প্রেমীদের পছন্দের রাস্তার তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কোল্লি পাহাড়। ২৫ কিলোমিটারের রাস্তায় প্রায় ৭০টি হেয়ার পিন বাঁক। আর তাই হয়তো এই রাস্তার ডাকনাম 'দ্য মাউন্টেন অফ ডেথ'। চারিদিকের চোখ ভরানো সবুজ জঙ্গল, মন ভরানো উপত্যকার দৃশ্য আর শুনশান রাস্তার প্রতিটা ভয়ঙ্কর সুন্দর বাঁকের টানে পর্যটকরা ছুটে যায় এই কোল্লি পাহাড়ে।