হারিয়ে যাওয়া প্রিয়জনদের নামে আম, কাঁঠাল গাছ রোপণ, হুগলিতে তৈরি অভিনব ‘দত্তক বাগান’
সবুজায়নের বার্তা দিয়ে উদ্যোগী হয় স্থানীয়রা।
গাছেদের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন পরিবারের মৃত সদস্যরা। গাছ বড় হলে ছায়া, ফুল-ফল দেবে। হারানো প্রিয়জনের নাম থাকবে গাছেদের গায়ে। হুগলির বৈঁচিগ্রামে ডিভিসি ব্রিজের নিচে প্রায় আট কাঠা জমির উপরে গড়ে উঠেছে এই অভিনব ‘দত্তক বাগান’। বৈঁচিগ্রামেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই বাগান তৈরি করছে। এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছে প্রবাসী বাঙালিরাও।
আরও পড়ুন:
এলাকার বাসিন্দারা এই বিষয়ে শামিল হয়েছেন। পাশাপাশি বিদেশ থেকেও এই কর্মকাণ্ডে যোগ দিয়েছেন বহু মানুষ। গ্লাসগোয় থাকেন প্রবাসী ভারতীয় মহুয়া দত্ত। তিনি বলেন, "সমাজমাধ্যমে এই উদ্যোগের কথা জানতে পারি। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করি। এই উদ্যোগ ভালো লেগেছে। ঠাকুমা, বাবা, কাকার স্মৃতিতে তিনটি চারাগাছ রোপণ করি।"