আউট হওয়ার পর ভারতের ব্যাটিং দেখেননি শচীন! একনজরে বিশ্বজয়ের একযুগের একগুচ্ছ স্মৃতি
২৮ বছর পরে ওয়ানডে বিশ্বকাপ এসেছিল ভারতের ঘরে।
আরও পড়ুন:
বিশ্বকাপের শুরুতেই যুবরাজ সিং জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যানসার। তবে সেই যন্ত্রণা সহ্য করেই গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়েছিলেন তিনি। যখনই দলের প্রয়োজন, ব্যাটে-বলে দুই ভূমিকায় জ্বলে উঠেছিলেন। ম্যাচ চলাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়লেও হাল ছাড়েননি। দাঁতে দাঁত চেপে লড়াইয়ের পুরস্কার, ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি ওঠে পাঞ্জাব পুত্তরের হাতে।
নুয়ানা কুলশেখরার বলে ধোনির সেই ছয়। আসমুদ্রহিমাচল স্তব্ধ হয়ে গিয়েছিল সেই শট দেখে। গ্যালারিতে আছড়ে পড়ার পর কানে গেল রবি শাস্ত্রীর গলায়, "ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল।" ভারত তখন বুঝল, হাতের মুঠোয় এসে গিয়েছে বিশ্বকাপ। যে ব্যাট দিয়ে ধোনি ছক্কা হাঁকিয়েছিলেন, পরে নিলামে ওঠে সেই ব্যাট। ৮৩ লক্ষ টাকায় বিক্রি হয় ঐতিহাসিক ব্যাটটি।
আরও পড়ুন:
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক। প্রথম বোলার হিসাবে ৮০০ টেস্ট উইকেট পেয়েছিলেন। সেই মুথাইয়া মুরলীধরণ জীবনের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামেন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে। কেরিয়ারে একাধিক সাফল্য পেলেও, বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি শ্রীলঙ্কার কিংবদন্তি। পরপর দু'বার বিশ্বকাপ ফাইনালে উঠেও খালি হাতেই ফিরতে হয়েছিল মুরলীকে।
৩রা এপ্রিলের সকালের সেই স্মরণীয় ছবি। বিশ্বকাপ শুরুর আগে মন্দিরে গিয়ে মানত করেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের ট্রফি যেন ভারতের হাতেই ওঠে, সেই কামনা করে মাথার চুল মানত করেছিলেন। বিশ্বকাপ জয়ের পরদিনই ন্যাড়া হয়ে যান ভারত অধিনায়ক। তারপরেই আরব সাগরের তীরে বিশ্বকাপ হাতে ছবি। ক্রিকেটপ্রেমীদের মনে আজও অমলিন ট্রফি হাতে ধোনির ছবি।