স্বাস্থ্যই সম্পদ, আন্তর্জাতিক যোগ দিবসে সচেতনতার বার্তা বলিউড তারকাদের
শুধু শারীরিকভাবেই নয়, মানসিক দিকে থেকেও সুস্থ রাখে যোগ।
দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। শনিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগাসনের মঞ্চ থেকে বিশ্বকে শান্তির বার্তা দেন। সিয়াচেন থেকে সমুদ্র সৈকত, প্রতিটি স্থানেই যোগের ছবি ধরা পড়েছে। ব্যতিক্রমী নন বলিউড সেলেবরাও। স্বমহিমায় দেখা গেল মালাইকা আরোরাকেও। যোগাসনের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মালাইকা। ইনস্টাগ্রামে বিটাউনের আইটেম গার্ল জানান, একদিন নয়, রোজই যোগাসন করা উচিত।