মিনি নিলামে অখ্যাত থেকে ভবিষ্যতের ‘বৈভব’ হয়ে উঠবেন কারা? নজরে বাংলার ৯ ক্রিকেটারও
শেষ মুহূর্তে নিলামে এন্ট্রি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের।
আরও পড়ুন:
বিহান মালহোত্রা: বৈভবেরই সতীর্থ বিহান। বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান বিহান মালহোত্রা পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। অনূর্ধ্ব-১৯ দলে পাঁচটি যুব ওয়ানডেতে ২৪৩ রান করে ইংল্যান্ড সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠে। একই সফরে দুটি যুব টেস্টে তিনি চার ইনিংসে ২৭৭ রান করে এবং সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল।
আরও পড়ুন:
সাহিল পারেখ: ১৮ বছর বয়সি বাঁ-হাতি আক্রমণাত্মক ওপেনার সাহিল পারেখ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক করেছে। বছরের শুরুতে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে সবার নজর কেড়েছে। আট ম্যাচে ১৭৭.১৯ স্ট্রাইক রেটে ২০২ রান করেছে এবং ঈগল নাশিক টাইটানসকে শিরোপা জিততে সাহায্য করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ স্তরে তার একটি সেঞ্চুরিও রয়েছে।