সম্প্রতি মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় ভারতে প্রথম ভিভিয়েন ওয়েস্টউড শো অনুষ্ঠিত হয়। সেই তারকাখচিত ফ্যাশন ইভেন্টেই নজরকাড়া সাজপোশাকে জাহ্নবী কাপুর।
২৫
এমনিতে মিষ্টি মেয়ে। তবে সোশাল মিডিয়ায় জাহ্নবী কাপুরের দুষ্টুমিতে ভরা ছবির কমতি নেই। আর তাতেই মুগ্ধ অনুরাগীরা। বছর খানেকের কেরিয়ারে বলিউডে ছবির সংখ্যা খুব বেশি না হলেও সোশাল মিডিয়ায় জাহ্নবী কাপুরের অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়।
মায়ের আদরে ও শিক্ষায় বড় হওয়া জাহ্নবীর। কিন্তু নিয়তির নিয়ম। প্রথম ছবি 'ধড়ক'-এর মুক্তির আগেই মাকে হারান অভিনেত্রী। মায়ের স্মৃতিকে সম্বল করেই বলিউডের মাটিতে নিজের জায়গা পাওয়ার চেষ্টা করে চলেছেন জাহ্নবী। আবার দাক্ষিণাত্যেও সফর শুরু করেছেন।
Advertisement
৫৫
দক্ষিণী সুপারস্টার রামচরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী। এছাড়াও একাধিক বলিউড সিনেমা বর্তমানে তাঁর ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি নাকি চুটিয়ে প্রেমও করছেন জাহ্নবী। সূত্রের খবর মানলে, ছোটবেলার বন্ধু শিখর পাহাড়িয়াকেই মন দিয়েছেন শ্রীদেবীকন্যা। তাঁর সঙ্গেই নানা জায়গায় দেখা যায় অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।
তবে হুমা কুরেশির ড্রামাটিক লুকে সবথেকে বেশি নজর কাড়ল চোখের মেকআপ। বোল্ড সাজপোশাকে দ্যুতি ছড়ালেন ভিভিয়েন ওয়েস্টউড শোয়ে।
৪৫
সেই শোয়ে করিনা কাপুর, রাধিকা মার্চেন্ট, জাহ্নবী কাপুর, টুইঙ্কল খান্না এবং আস্থা গিলের মতো সেলিব্রিটিরা এই বহুল প্রতীক্ষিত ফ্যাশন ইভেন্টে উপস্থিত ছিলেন। তাঁদের ভিড়েই মার্জার সরণিতে 'অনন্যা' হয়ে উঠলেন হুমা কুরেশি।
৫৫
আর বোল্ড ছবি শেয়ার করে হুমা লিখেছেন, "আইকনিক ভিভিয়েন ওয়েস্টউডের প্রতি একটু শ্রদ্ধাঞ্জলি।" যা দেখে ভক্তদের প্রায় মুর্চ্ছা যাওয়ার জোগাড়। বলিউডের পর্দায় তাঁকে সেভাবে দেখা না গেলেও নায়িকার ভক্তের সংখ্যা নেহাত মন্দ নয়। (ছবি-ইনস্টাগ্রাম)