অ্যাথলিট-অভিনেতাদের মতো এখন ফিটনেস আইকন নেতারাও, কীভাবে নিজেদের চাঙ্গা রাখেন?
কর্মব্যস্ততা এবং জনজীবনের চাপ সত্ত্বেও এখন রাজনীতিবিদরাও ফিটনেসের বিষয়ে অত্যন্ত সচেতন।
একটা সময় ছিল যখন শরীরচর্চা ও ফিটনেস কেবল অ্যাথলিট বা অভিনয় জগতের তারকাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে এই ধারণা পালটেছে। কর্মব্যস্ততা এবং জনজীবনের চাপ সত্ত্বেও এখন রাজনীতিবিদরাও ফিটনেসের বিষয়ে অত্যন্ত সচেতন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে যুবনেতারা পর্যন্ত নিয়মিত যোগাভ্যাস, দৌড়ানো, জিমে যাওয়া বা মার্শাল আর্ট-এর মতো কসরতকে তাঁদের দৈনন্দিন রুটিনের অংশ করে তুলেছেন।