চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে ঋত্বিক ঘটকের ‘কোমলগান্ধার’-সহ একগুচ্ছ দেশি-বিদেশি ছবি
শহরের কোন প্রেক্ষাগৃহে, কী ছবি থাকছে? ঝটপট জেনে নিন।
পয়লা দিন থেকেই সিনেপ্রেমীদের ভিড়ে জমজমাট সিনেমার পীঠস্থান নন্দন-সহ একাধিক প্রেক্ষাগৃহ। রবিবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনেও একগুচ্ছ আঞ্চলিক ভাষার পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা দেখতে ভিড় জমিয়েছিলেন সিনেপ্রেমীরা।পঞ্চম দিনের চমক হিসেবে কোন প্রেক্ষাগৃহে, কোন ছবিগুলো থাকছে? ঝটপট জেনে নিন। ১১ নভেম্বর, নন্দন ১-এ সকাল ৯টায় দেখুন 'দাস স্পোক দ্য ওয়াইন্ড'। এখানেই সন্ধে সাতটায় দেখুন ইটালির ছবি 'লা গ্রাজিয়া'।